শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভারতে সার উৎপাদন কমেছে প্রায় ২৫ শতাংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
ভারতে সার উৎপাদন কমেছে প্রায় ২৫ শতাংশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে প্রাকৃতিক গ্যাস আমদানি ব্যাহত হওয়ায় ভারতে সার উৎপাদন মার্চে প্রায় এক-চতুর্থাংশ কমে গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের মার্চের তুলনায় ২০২৬ সালের মার্চ মাসে সার উৎপাদন ২৪.৬ শতাংশ কমেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে কৃষিকাজে নিয়োজিত ৪৬ শতাংশেরও বেশি মানুষের জন্য এই খবর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের বিশাল কৃষি খাতের অন্যতম প্রাণশক্তি ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এই গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলেছে সার উৎপাদনে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, সারের এই সংকট ভারতের খাদ্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশটির একক খামারগুলো ছোট এবং প্রায়ই কম উৎপাদনশীল হওয়ায় সারের অভাব পুরো কৃষি ব্যবস্থাকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। মূলত বৈশ্বিক জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ ঘাটতি ভারতের সার শিল্পকে এই নাজুক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে ব্যবহৃত সারের এক-তৃতীয়াংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

Ads small one

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা।

সভায় বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে হাঁস-মুরগি পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’-এর বাস্তবায়নে এবং কানাডীয় দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মণ্ডল।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, খামারের পরিচ্ছন্নতা এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষকেরা বলেন, নিয়ম মেনে হাঁস-মুরগি পালন করলে রোগবালাই ও আর্থিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। এর মাধ্যমে উপকূলীয় এলাকার প্রান্তিক পরিবারগুলোর আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকেরা জানান, প্রকল্পটি গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। চলতি মৌসুমে চারটি ব্যাচে মোট ৭২ জন প্রান্তিক খামারিকে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫১ জন নারী ও ২১ জন পুরুষ।

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লোকমান হাকিম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।