শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভোমরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
ভোমরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামে নিপা খাতুন (৩২) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

সোমবার (৮ জুন) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিপা খাতুন চৌবাড়িয়া গ্রামের আওরঙ্গজেবের মেয়ে এবং বৈচনা গ্রামের মুজাফফর হোসেনের স্ত্রী। ১৪ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে ১২ ও ৮ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বাবার অভিযোগ, স্ত্রী ও সন্তান থাকার পরও মুজাফফর পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। এ নিয়ে বিরোধের জেরে গত রবিবার (৭ জুন) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে নিপাকে মারধর করে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সোমবার ভোরে নিপাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে মারধর ও পরকীয়ার অভিযোগ অস্বীকার করে নিপার স্বামী মুজাফফর হোসেন বলেন, ‘আমি ছুটিতে বাড়িতে এসেছি এবং সরকারিভাবে কুয়েতে যাওয়ার কথা রয়েছে। কিন্তু স্ত্রী আমাকে বিদেশে যেতে দিতে রাজি ছিল না। এ নিয়ে কথা-কাটাকাটি হলে আমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে সে আবারও ভাত খেতে বললে আমি অস্বীকৃতি জানাই। এতে অভিমান করে ভোরে কোনো একসময় সে বিষপান করে আমার পাশেই শুয়ে পড়ে। পরে বমি শুরু করলে সে নিজেই বিষপানের কথা জানায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।’

খবর পেয়ে সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নারী পুলিশের সহায়তায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফ্রান্স কিংবা ইংল্যান্ড- কোনও দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলতে চান না। এটাকে কেউ কেউ নির্যাতনও বলছেন। শনিবার রাতে ফ্রান্স ও ইংল্যান্ডের এই ম্যাচই দুই দলই একাদশে বেশ পরিবর্তন আনছে। ফরাসি কোচ দিদিয়ের দেশমপও তার দলের পরিবর্তন আনার কথা নিশ্চিত করেছেন। এরপরই গুঞ্জন উঠেছে দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে নামবেন কি না। যদি তিনি না খেলেন তাহলে গোল্ডেন বুট আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নিশ্চিতই বলা যায়।

তবে ফরাসি কোচ দিদিয়ের দেশমপ নিশ্চিত করেছেন যে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলার জন্য ‘প্রস্তুত’ আছেন। তবে ফ্রান্সের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে তিনি নিয়মিত শুরুর একাদশে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছেন বলেও নিশ্চিত করেছেন।

এমবাপ্পে এই টুর্নামেন্টের অন্যতম বড় তারকা ছিলেন এবং তার দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, তার সংগ্রহে একটি গোল্ডেন বুট যোগ করার পাশাপাশি ইতিপূর্বে জেতা বিজয়ী ও রানার্স-আপ মেডেলের সঙ্গে একটি ব্রোঞ্জ মেডেল যুক্ত করার সুযোগ রয়েছে।

২৭ বছর বয়সী এই ফুটবলার লিওনেল মেসির সমান ৮টি গোল করেছেন। তবে আর্জেন্টিনার তারকা একটি অ্যাসিস্ট বেশি করার কারণে ফাইনালের সপ্তাহের আগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের জন্য গণনা করা হয়।

দেশমপ বলেন, তারা খেলুক বা না খেলুক, একজন প্রধান কোচ হিসেবে আগামীকালের লক্ষ্য অর্জনের জন্য যা যা করা সম্ভব তা করার দায়িত্ব আমার। আমি আশা করি আমরা তা করবো এবং এটি করার জন্য আমাদের সবটুকু চেষ্টা প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, এটি একটি ম্যাচ। আমার কাছে কিছু সমাধান রয়েছে। কিছু খেলোয়াড় হয়তো খেলবে, আবার ব্যক্তিগত কারণে অন্য কেউ হয়তো খেলতে চাইবে। খেলোয়াড়দের সঙ্গে আমার হওয়া কোনও আলোচনা আমি প্রকাশ করতে চাই না। আমার কাছে সব তথ্য নেই, তবে হ্যাঁ, আমি কিছু খেলোয়াড় পরিবর্তন করবো।

বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে এগিয়ে কে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে এগিয়ে কে?

বিশ্বকাপে সোনালি ট্রফির পাশাপাশি গোল্ডেন বল, বুট ও গ্লাভসেরও লড়াই হয়ে থাকে। এবারের বিশ্বকাপেও ব্যক্তিগত অর্জনের লড়াইগুলো জমে উঠেছে। গোল্ডেন বল ও বুটের জন্য লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে লড়াই চললেও গোল্ডেন গ্লাভসের রেসেও রয়েছে বেশ কিছু গোলকিপার। চলুন দেখে নেওয়া যাব এবার এই পুরষ্কারটি কার হাতে উঠছে।

কাতার বিশ্বকাপে এই পুরস্কারটি পেয়েছিলেন চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেবার বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল অনবদ্য। আর্জেন্টিনাকে দুটি পেনাল্টি শুটআউটে জিতিয়েছেন। তবে এবার সেই ফর্মে নেই তিনি। নকআউটের প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে।

এবার এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত গোল হজম করেছেন ৭টি। মোট সেভ দিয়েছেন ৯টি। বক্সের ভেতরে ও বাইরে বলে টাচে অন্য গোলকিপারদের চেয়ে বেশ পিছিয়ে তিনি। তার এবার পুরস্কারটি জেতার সম্ভাবনা অনেক কম।

সেমিফাইনাল পর্যন্ত এই পুরস্কারের জন্য তুমুল লড়াই চলেছে স্পেনের গোলরক্ষক উনাই সিমন, ফ্রান্সের মাইগান ও ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ডের মধ্যে। তবে উনাই সিমন ফাইনালে ওঠায় তিনি কিছুটা এগিয়ে গেছেন।

এই বিশ্বকাপে স্পেন গোলরক্ষকের অনবদ্য পারফরম্যান্স দেখা যাচ্ছে। ৭ ম্যাচে গোল হজম করেছেন মাত্র একটি। এর মধ্যে ফ্রান্স ও পর্তুগালের ম্যাচেও দলকে ক্লিনশিট এনে দিয়েছেন। ৭ ম্যাচে সেভ দিয়েছেন ১৪টি। যদিও ফিফার ওয়েবসাইটে দেওয়া হিসাব অনুযায়ী তার চেয়ে ভালো করেছেন আরও ২০ গোলকিপার। কিন্তু তার দল ফাইনালে যাওয়ার পেছনে তার অবদান অতুলনীয়। পাশাপাশি তিনি ৬ ম্যাচে ক্লিনশিট রেখেছেন। সে জায়গা থেকে এবার এই পুরস্কারটি তার হাতে ওঠার সম্ভাবনা অনেকে বেশি।

বিশ্বকাপে ৭ ম্যাচে ৯ গোল হজম করলেও এবারের টুর্নামেন্টে ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের পারফরম্যান্স ছিল অসাধারণ। এখন পর্যন্ত তিনি ১৯টি সেভ দিয়েছেন। বিশ্বকাপে শট সেভের তালিকায় তিনি পাঁচ নম্বরে রয়েছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারলে গোল্ডেন গ্লাভসের দাবিদার তিনিও থাকবেন।

৭ ম্যাচে ৪ ক্লিনশিট রেখে গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন ফরাসি গোলরক্ষক মাইগানও। তবে মাত্র ১১টি সেভ দিয়েছেন তিনি। যা উনাই সিমন ও পিকফোর্ডের তুলনায় কম।

এদিকে এবারের বিশ্বকাপে একক গোলকিপার হিসেবে সর্বোচ্চ সেভ দিয়েছেন প্যারাগুয়ের ওরলান্ডো গিল। যদিও রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের সঙ্গে ১-০ গোলে হেরে তার দল বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: শনিবার (১৮ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা , মাদরা ও চান্দুরিয়া বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং শাড়ী আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় হতে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং শাড়ী আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাদপুর হতে ২ লাখ ২১ হাজার ২০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ০৮ হাজার ৭০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদকসহ অন্যান্য মালামাল চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।