শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মেয়ে হারা মায়ের আক্ষেপ আর কোনো মায়ের যেনো মেয়ে সন্তান না হয়?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মেয়ে হারা মায়ের আক্ষেপ আর কোনো মায়ের যেনো মেয়ে সন্তান না হয়?

আজহারুল ইসলাম সাদী

কুমিল্লার লালমাইয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন নিহত হওয়ায় তার মায়ের আর্তনাদে উঠে এসেছে সন্তান হারানোর বেদনা, বিচার না পাওয়ার আশঙ্কা?
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আর কোনো মায়ের যেনো মেয়ে সন্তান না হয়! ‘কোনো মা যেনো আর সন্তান নেয় না। এই হায়নাদের যদি কোনো বিচার না করতে পারে এই মন্ত্রী-মিনিস্টাররা, তাহলে কোনো বিএনপিও ক্ষমতায় থাকার দরকার নেই। কোনো আওয়ামী লীগও না, হাসিনা, এমপি-মিনিস্টার কিছু চাই না।’

তিনি বলেন, ‘আমার কলিজার পাখিটা যখন চলে গেছে, আমি কি এত কথা বলে বিচার পাব? পাব না, পাব না। সে আল্লাহ দেখতেছে, আল্লাহ এর বিচার করুন।’
তিনি বলেন, ও যে বান্ধবীর বাসায় গেছে, আমি জিজ্ঞেস করেছি, বান্ধবীর মার নাম কী? বান্ধবীর বাবার নাম কী? আমারে বল। ওই বান্ধবীর বাসায় যাই, আমি নিয়ে আসি। ওই বান্ধবীরা খুব খারাপ, বান্ধবীরা খুব খারাপ।’

মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ রাখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি স্কুলে ছয় মাস পাঠাই নাই। যাতে মেয়েটা আমার সামনে থাকে।
সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আর এত কিছু করে যদি আপনারা কিছু না করতে পারেন, সাংবাদিকতা ছেড়ে দিবেন।

শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জান্নাতুল তাজমিনের মা বলেন, ‘নয় মাসের বাচ্চাগুলোরও কোনো নিরাপত্তা নেই। একটা মা একটা বাপের কাছে রাইখা যাবে, এর নিরাপত্তাও নাই। আপনারা কী করেন সাংবাদিকতা করে?
সন্তান হারানোর শোক, বিচার পাওয়ার আকুতি এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তিনি আল্লাহর কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়, অপরাধ, নিরাপত্তাহীনতা এবং কন্যা সন্তান কে ধর্ষণ করে হত্যা করা হলেও কিছু ক্ষেত্রে বিচারহীনতার পরিবেশ দেখে ভুক্তভোগী পরিবার বা মায়েদের চরম হতাশা ও ক্ষোভ থেকে একজন মেয়ে হারা মায়ের ভারাক্রান্ত হৃদয়ে ক্ষোভের বসে,
আর কারো যেনো মেয়ে সন্তান না হয়, এই ধরনের আবেগঘন মন্তব্য প্রকাশ পাওয়া স্বাভাবিক।
অথচ কন্যা সন্তানকে বলা হয়ে থাকে আল্লাহর রহমত।
আল্লাহ তায়ালা মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন। পুরুষ আর নারী।

তবে আল্লাহ তায়ালা কাউকে শুধু কন্যা সন্তানই দান করেন। আবার কাউকে পুত্র সন্তান। কাউকে আবার পুত্র ও কন্যা উভয়ই দান করেন। কাউকে আবার কোনো সন্তানই দান করেন না, আবার কাউকে করে দেন বন্ধ্যা।
অনেক দম্পতি আছেন যারা শত চেষ্টা-তদবির করলেও তাদের সন্তান হয় না। এ সবই আল্লাহ তায়ালার বিশেষ হিকমত ও কল্যাণ-জ্ঞানের ভিত্তিতেই হয়ে থাকে। যার জন্য তিনি যা উপযোগী মনে করেন তাকে তা দান করেন। কন্যা সন্তানও আল্লাহ তায়ালার নিয়ামত পুত্র সন্তানও আল্লাহ তায়ালার নিয়ামত। কন্যা সন্তানেরও প্রয়োজন আছে, পুত্র সন্তানেরও প্রয়োজন আছে। পুরুষ মহিলার মুখাপেক্ষী, মহিলা পুরুষের মুখাপেক্ষী।

উভয়ের সৃষ্টি ও জন্মগ্রহণ আল্লাহ তায়ালার বিশেষ হিকমত ও কল্যাণ-জ্ঞানের উপর নির্ভরশীল।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন নামের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের শিক্ষার্থী ও ঔষধ কোম্পানী রেনেটার কর্মী আব্দুল আলিমের মেয়ে।

বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে মেয়েটি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া যায় পরদিন ফিরে আসে কুমিল্লায়, সেখান থেকে কক্সবাজার যায় সে, ঘটনার দিন কক্সবাজার থেকে আইকনিক এক্সপ্রেসে মধ্যরাতে কুমিল্লার নূরজাহান হোটেল এর সামনে নামে, সেখানে তার ঘোরাঘুরির কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখা যায়।

১০ অক্টোবর সকালে কুমিল্লা’র অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়–য়া প্রেস বিফ্রিংয়ে
জানান, কুমিল্লা নূরজাহান হোটেল এলাকা থেকে মেয়েটি রেসকোর্সের বাসায় ফিরতে ওই অটোরিকশায় ওঠে। গভীর রাতে একা পেয়ে ফন্দি আঁটে চালক সুমন। তাকে নিয়ে শহরের না ফিরে উল্টো পথে অটোরিকশা চালাতে থাকেন, এক পর্যায়ে মেয়েটা বুঝতে পেরেই অটোরিকশা থেকে লাইভ লোকেশন ও হোয়াটসঅ্যাপে তার বাবা কে ম্যাসেজ করেন, “বাবা ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও” ।

অটোরিকশা চালক সুমন মেয়েটির সাথে ব্যাপক জবরদস্তি করে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়, মেয়েটির আই ফোন উদ্ধার করেছে পুলিশ।
সকালে মেয়েটির বাবা ঘুমিয়ে থাকায় মোবাইলের ম্যাসেজ না দেখতে পেয়ে সকালে মোবাইলের লোকেশন অনুযায়ী ম্যাসেজ দেয়া স্থানে গিয়ে জানতে পারেন, সেখানে একটি মেয়ের মরদেহ পড়ে আছে!
তিনি তখন মরদেহটি তার মেয়ের বলে সনাক্ত করেন। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর প্রতিনিধি: পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক পালন ও শপথ পাঠ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে শহীদদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সহসভাপতি সমীরণ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির মনিরামপুর উপজেলা কমিটির সহসভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আশিষ গাইন এবং জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে নেতৃবৃন্দ শহীদ বিপ্লবীদের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার আহ্বান জানান। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্য বিস্তার ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের বন্দর ও করিডর বিদেশি শক্তির স্বার্থে ব্যবহারের উদ্যোগের বিরোধিতা করে তাঁরা জাতীয় স্বার্থ রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার এবং সংশ্লিষ্ট শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকিস্তানি শাসকদের এদেশীয় সহযোগী রাজাকার বাহিনী মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে আটক করে। পরে হরিহর নদীর সেতুর ওপর তাঁদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ পাঁচ বিপ্লবীর স্মরণে প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাঁকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। এ সময় তাঁর সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা হাসপাতালে তাঁর শয্যাপাশে রয়েছেন।

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২

ন্যাশনাল ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছেন চালক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।

পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানের সঙ্গে আটকে গেলে চালক তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদক-সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় কয়েকজনকে আটকের খবর পেয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কাভার্ডভ্যান ও চালকের পরিচয় জানা যায়নি।