বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শিশুদের নেতৃত্বের দক্ষতা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি করা হয়।

ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে শিশুদের সচেতন করা হয়। একই সঙ্গে ফলের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র মন্ডল, একশনএইড বাংলাদেশের এলআরপি-৫৪-এর চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,ছাত্রীবৃন্দ।

 

সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তারা শিশুদের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের কর্মসূচিতে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Ads small one

লাইলুন নাহার লিপির মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
লাইলুন নাহার লিপির মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

সাংবাদিক আমিরুজ্জামান বাবুর একমাত্র বোন লাইলুন নাহার লিপি (৫৭) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা লাইলুন নাহার লিপি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদ্দাসেরুল হক হুদার স্ত্রী।

 

মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে লাইলুন নাহার লিপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪)। সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশকারী ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু। প্রেসবিজ্ঞপ্তি

দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সাড়ে ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্তের আওতায় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্যা সাজু পারভিন ও ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা।

অনুষ্ঠানে ইউনিয়নের তিনটি ক্লাব, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং নয়টি ওয়ার্ডে পৃথকভাবে চারটি করে বল বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সুনামও বৃদ্ধি করা সম্ভব। তিনি মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকা- থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চালের ডিও প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চালের ডিও প্রদান

oplus_2

আশাশুনি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০৬টি পূজাম-পে সরকারি অনুদান হিসেবে ৬৩ টন ৬০০ কেজি চালের ডিও (ডেলিভারি অর্ডার) প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে বরাদ্দের ডিও তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বক্তব্যে তিনি বলেন, “আমাদের সম্পর্কে আপনাদের মধ্যে একটি নেতিবাচক ধারণা প্রচার করা হয়ে থাকে, যা সম্পূর্ণ অমূলক। পৃথিবীতে নারী-পুরুষ নির্বিশেষে আমরা সবাই মানুষ এবং পরস্পরের ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশ ও রাষ্ট্রের উন্নয়নে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে তাঁর মাধ্যমে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানের উন্নয়নে ৫২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির নুরুল আফছার মুর্তজা, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি বরাদ্দের চালের ডিও তুলে দেন। একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অপর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এ সময় আগের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথির পাশাপাশি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন দুটি পূজাম-পের কমিটির সভাপতির হাতে চালের ডিও তুলে দেন।