আশাশুনিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং সরবরাহ সংকটের কারণে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বুধহাটা, বড়দল, আশাশুনি, প্রতাপনগর, নাকতাড়া কালীবাড়ি, গোয়ালডাঙ্গা ও কাদাকাটি বাজারসহ বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও উপজেলার হাটবাজারে তা ২ হাজার থেকে ২ হাজার ২৫০ টাকা বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় বাজারে সংকট আরও বেড়েছে। ভোক্তারা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।









