শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে আপত্তিকর অবস্থায় আটকের পর যুবদল নেতাকে উত্তম-মধ্যম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে আপত্তিকর অবস্থায় আটকের পর যুবদল নেতাকে উত্তম-মধ্যম

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল মান্নান (৪৫) নামে এক যুবদল নেতাকে স্থানীয় জনতা আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম-মধ্যম দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামের এক নারীর বাড়িতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর যুবদল নেতা হাফিজ কল্লোলকে নিয়ে ঘটনাস্থলে পৌছে আহত যুবনেতাকে উদ্ধার করে।

শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি। ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাদাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছিল। যুবদল নেতা আঙ্গুর-কল্লোল গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত মান্নান গত ২ মার্চ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হামলার ঘটনায়ও জড়িত ছিল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ অন্যরা জানায় বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এক নারীর বাড়ি ঘেরাও করে। এসময় ভিতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে বস্ত্রহীন অবস্থায় আটকের পর মান্নানকে ঘরের খুঁটিতে বেঁেধ মারধর করা হয়। আটককৃতরা নামীয় একটি এনজিও’তে কাজ সুত্রে পুর্বপরিচিত।

এঘটনার জন্য ঐ নারী যুবদল নেতা আব্দুল মান্নানকে দায়ি করেছে। বিভিন্ন সময়ে ব্লাকমেইলিংয়ের অংশ হিসেবে মান্নান প্রায়শই তার বাড়িতে যেয়ে আজেবাজে প্রস্তাব দিতেন বলে দাবি তার। একপর্যায়ে বাজার পৌছে দেয়ার অজুহাতে বৃহস্পতিবার ঘরে ঢুকলে স্থানীয়রা তাদের আটক করে। তবে বার বার চেষ্টা করেও মান্নানের ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে যুবদল নেতা আব্দুল মান্নানকে পর নারীর শোবার ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ গতিতে তা ভাইরাল হয়ে যায়।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসছে। সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও কেউ কোন অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিস্পত্তি করে তাদের সরিয়ে নেয়।

Ads small one

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীপঙ্কর বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে নেতা কর্মীর উপস্থিতিতে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

 

উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, শ্রমিক দলের সাবেক আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব আসাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, দেবহাটা উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু প্রমুখ।

পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে তার আগে ‘রানাপ্লাজা’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেটি মুক্তি পায়নি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে পরীমণি তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেন।

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।

পরীমণির ভাষ্য, ‘পারিশ্রমিকের আড়াই লাখ টাকা নগদ পেয়েছি। বাকি ৫০ হাজার চেকের মাধ্যমে দেওয়া হয়। সেই চেক আমি ওস্তাদের (পরিচালক) হাতে দিয়ে বলেছি, বাবুদের জন্য কিছু কিনে নেবেন।’

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় নায়ক হিসেবে পরীমণির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর পরীমণি দর্শকদের নজরে আসেন। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।

পরীমণির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো– ‘স্বপ্নজাল, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।

রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে রেণুপোনা ব্যবসায়ি মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

এসময় ডাকাতদল বোমা মেরে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, , উপজেলার সাতশৈয়া গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে মাহাতাব মল্লিকের ছেলে মাহাবুব মল্লিকের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ৫/৬জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মূখে জিম্মি করে। পরে তাদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেনের অংশ বিশেষ ছিড়ে নেয়। এছাড়া তার বোনের একটি মুঠোফোন কেড়ে নেয়।

এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতদল রাস্তায় ও একটি বাড়িতে পর পর দুটি বোমা নিক্ষেপ করে আতংক সৃষ্টির করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় গৃহকর্তা  মাহাবুব মল্লিক (৩৯), ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মা রিজিয়া বেগম (৭০) ও বোন রেহেনা মল্লিক (৪৩)  আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।