শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সভায় দিবসের গুরুত্ব ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর জোর দেন।

Ads small one

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!

নির্লজ্জ লোভী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নির্লজ্জ লোভী

‎বাবুর আলী গোলদার
‎নির্লজ্জ লোভী বেহায়া কয় কারে
‎শুনেছি রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
‎রাজ পতœীকেও ক্ষমা নাহি করে
‎কাপুরুষ ইতর ট্রাম মরবে বেঘোরে।

‎ক্ষমতা থাকে রাশায় যা
‎চীন ভারত ফ্রান্সে যা
‎গোটা মধ্য প্রাচ্য লুটে
‎ঘরের মধ্যে দুর্বলেরে হানে
‎তেল স্বর্ণ সম্পদ ভেনিজুয়েলা লোটে
‎ধিক শত ধিক ইতর প্রাণী বটে।

‎তেজদিপ্ত সূর্য হতো না অস্তমিত
‎সেও এখন টেমস তীরে স্তিমিত।
‎বলদ ইউরোপকে ভাঙ্গিয়ে
‎মাতাল দুনিয়া লুণ্ঠনে
‎সব হারিয়ে যাবে
‎সে দিন বেশি দূরে নয়
‎নীপিড়ীতের হবে জয়।

প্রতীক্ষার রেস্তোরাঁ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
প্রতীক্ষার রেস্তোরাঁ

শিমুল পারভীন
প্রতীক্ষার রেস্তোরাঁয়, কফির অর্ডার দিয়ে
তুমি গেলে অন্য কোথাও!
ভুলে গেলে তোমার কফির পেয়ালা এখানে শূন্য
পড়ে আছে অবহেলায়। আমি তবু আজও ভাবি
আ মারও একজন ভালোবাসার মানুষ ছিলো।
ছিলো শব্দটার মাঝে লুকিয়ে রাখি আমার যাবতীয় শোক,
গচ্ছিত রাখি স্বপ্নের রঙিন সিড়ি। শেষ বিকেলের
নরম আলোয় আমার প্রতীক্ষারা
তোমার ফেরার পথের দিকে তাকিয়ে থাকে বড্ড প্রত্যাসায়।
তোমার অস্তিত্বের পর্দা ছায়া ছায়া রঙে ধীরে ধীরে সরে যায়।
প্রতীক্ষার অনাবৃত পোশাক পরে আমার স্বপ্নেরা তবু এক বসন্ত
থেকে অন্য বসন্তে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তুমি কি তবে ভুলে
গেছো হাটঁতে হাঁটতে পথ। অন্য এক অজানা পথে,
এক অচেনা ঠিকানায় তোমার পায়ের শব্দ যেন শুনতে পাই।
এ জীবনে হবেনা বুঝি তোমার একটু সময়।
শূন্য কফির কাপ, অপেক্ষার দীর্ঘ পথ-নিঃসঙ্গ দ্বীপের মতো
বাঁচিয়ে রাখে আমায়। শুধু সান্ত¡না এটুকু,
আমারও একজন প্রতীক্ষার
মানুষ আছে যার কাছে গচ্ছিত আছে আমার
অমীমাংসিত সম্পর্কের যাবতীয় শোক।