বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় অগ্রগতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় অগ্রগতি

শুরুতে ফিফার সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে উচ্চমূল্যের কারণে বাংলাদেশে বিশ্বকাপ দেখানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এবার সুখবরই মিলেছে।  এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এখন কম দামে সরাসরি ফিফার সঙ্গে নতুন করে দর-কষাকষির সুযোগ পাচ্ছে। তাতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে।

সোমবার দ্য ডেইলি স্টারকে স্প্রিংবকের প্রধান নির্বাহী কর্মকর্তা গোপাল পাডিয়া বলেছেন, ‘হ্যাঁ, বিষয়টি সত্য। বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় আমি স্বত্ব ছেড়ে দিয়েছি।’

মার্চে প্রায় ৭২ লাখ ১১ হাজার মার্কিন ডলারের (প্রায় ৮৮ কোটি টাকা) এই চুক্তি হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা অন্তত তিন দফা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চুক্তিটি বাতিল হয়।

চুক্তি বাতিলের পর এখন বাংলাদেশের টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগে এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা হিসেবে সামনে এসেছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ও বাজার বিশ্লেষণের পর ফিফা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে সম্মত হয়েছে এবং বর্তমানে উভয় পক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।

এক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাকার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সরকারও ফিফার কাছে বিনামূল্যে স্বত্ব চেয়েছিল। কিন্তু ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি যুক্তি দিয়েছে, এই স্বত্ব থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ তারা প্রতি বছর স্থানীয় ফুটবল ফেডারেশনকে দিয়ে থাকে। তাই বিনামূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থকও সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে সম্প্রতি ফিফা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে ২০২৬ ও ২০৩০ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি চূড়ান্ত করেছে।

অন্যদিকে, ভারতে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনাও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। মূলত এশিয়ার কয়েকটি বাজারে সম্প্রচারের লক্ষ্যে ফিফা আরও নমনীয় বাণিজ্যিক কৌশল গ্রহণ করাতেই অনিশ্চয়তার মেঘ কেটে যাচ্ছে।

Ads small one

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ ২৭ আগস্ট দুপুরে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। এ প্রশিক্ষণে ৩২ জন তরুণ ও ৩২ জন তরুণী অংশ নেন। ২৫ আগস্ট প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেছিলেন জেলা কমান্ড্যান্ট মো. ইবনুল হক। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের আহ্বান জানান।

জাসাসের সাংগঠনিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জাসাসের সাংগঠনিক সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বিকেল চারটায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ রাজ্জাক, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন, সদস্যসচিব শরীফ ইমরান টিটু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত এবং পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজী আবু দাউদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কে এম রকিবুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।
সভায় এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে তৈরি কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে আলোচনা হয়। পাশাপাশি ১০ আগস্ট দলিল লেখক সমিতির এক লাখ তিন হাজার টাকা এবং ১২ আগস্ট সিগারেট কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।