শ্যামনগরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি বক্তব্যে টিকার গুরুত্ব তুলে ধরেন।সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, জেলা বিএনপি সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত পিয়ার আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।









