আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় দুই সাংবাদিককে অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেয়েছেন সাতক্ষীরার দুই সাংবাদিক। তাঁরা হলেনÑবাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার ও বাংলানিউজের শেখ তানজির আহমেদ। এই বৈশ্বিক অর্জনে তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
আজ শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আসাদুজ্জামান সরদার ও শেখ তানজির আহমেদের এই অর্জন স্থানীয় সাংবাদিকতা অঙ্গনের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। ‘বুস্টিং কভারেজ অব নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ রেজাল্টিং ফ্রম ক্লাইমেট চেঞ্জ ইন দ্য বে অব বেঙ্গল রিজিওন’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের মধ্যে স্থান করে নিয়েছেন তাঁরা।
যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, নির্বাহী সদস্য এস এম বিপ্লব হোসেন, এস এম জিন্নাহ, সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব এবং আলী মুক্তাদা হৃদয়।












