অষ্টাদশী কন্যার নগর
মুকুল ম্রিয়মাণ
ষোড়শী চক্রযানে করে-
সতেরোটি সেতু পার হলে পরে
অষ্টাদশী কন্যার নগর।
ভবনে ভবনে উড়ছে সেখানে
গোলাপি বস্ত্র নিশান,
সেদিকেই হেঁটে যাচ্ছে সব
আকাশি হৃদয় রাস্তা,
রজঃস্বলা নদীরা খুলছে সব
নব গ্রন্থ পৃষ্ঠা।
ভিন্ন ঘোরের নিকটবর্তী হচ্ছে
আরো দু’টি তাপালু অধর,
সতেরোটি সেতু পার হলে পরে
পাবে যৈবতী কন্যার নগর।


