আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি
oplus_0
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাব।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাসের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এক বিবৃতিতে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুর রহমান পলাশ, সহসভাপতি মো. শাহজাহান আলম, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বিপ্লব, কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. শিমুল হোসেন বাবুসহ ক্লাবের সব সদস্য।









