বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

উৎসবের আমেজে আজ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
উৎসবের আমেজে আজ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আমেজে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির (২০২৬-২০২৭ মেয়াদের) দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আদালতপাড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তে প্রার্থীদের কাছে ভোটারদের কদরও বেড়েছে, চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় নরেশ মল্লিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে বাকি ১২টি পদের বিপরীতে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান বাবলু ও গোলাম নবী। সহ-সভাপতি (২টি পদ) পদে প্রার্থী হয়েছেন আব্দুর রহমান, এসএম ইয়াহিয়া আলম, কাজী শাহাদাত হোসেন মাসুম ও মো. এনায়েত করিম।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাইফুল ইসলাম বাবু, মো. কামরুল ইসলাম ও এম. শফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশীষ সরকার ও আবু সাঈদ। সহ-সম্পাদক পদে রয়েছেন বিধান চন্দ্র ম-ল ও মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সাত্তার ও ইসমাইল হোসেন। এছাড়া সদস্য পদে ৫টি আসনের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মো. আবু রায়হান, মো. খুরশিদুজ্জামান লাবু, আরাফাত হোসেন, রবিউল ইসলাম, গোলাম হোসেন লিমন, রেজাউল করিম, হারুন অর রশিদ ও মনিরুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস সবুর জানান, ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনকে ঘিরে আইনজীবী সহকারীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

 

 

Ads small one

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন হতে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়। গত ১৫ এপ্রিল হতে ৫৮দিন সমুদ্রে যান্ত্রিক নৌযান ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ, এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা হতে বিতরত থাকা জেলেদের মাঝে সরকার খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দিয়েছে।

সদর ইউনিয়নের ৩১২জন কার্ডধারী জেলেদের মাঝে ১৫টন ৬২০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার কবিরুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি খায়রুল আহসান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডধারী জেলেরা সুষ্ঠুভাবে চাল বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বুধবার সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে আয়োজিত মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশিত রায় চৌধুরী, প্রদীপ পাল(ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, রঞ্জিত, সুকুমার ঘোষ, অমিত চৌধুরী প্রমুখ।

তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়নে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়নে সভা

‎তালা প্রতিনিধি: ‎রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি’র সার্বিক সহযোগিতায় তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র সিআরএ রিতা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস।
‎অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও রূপালী পরিচালক মো. শফিকুল ইসলাম, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি এসএম মারুফুল ইসলাম ও তালা উপজেলার সিএসও এর সভাপতি শাহনাজ পারভীন প্রমূখ।
‎স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর।
‎সভায় বক্তারা বলেন, তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীরা আর্থ-সামাজিক ও আত্মপরিচয়ের মানবিক সঙ্কটে আছেন। তাদের এই সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধির সাথে পরিচয়পত্র প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধায় তাদের অগ্রাধিকার দিতে হবে।