ঔষধ ব্যবসায়ী হত্যাকান্ড: শ্যামনগরে ফারিয়ার প্রতিবাদ সমাবেশ
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও ফারিয়া শ্যামনগর উপজেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ ভবতোষ কুমার মৃধার নির্মম হত্যাকা-ের প্রতিবাদে শ্যামনগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রগতিশীল ঔষধ বিপণনকারী ও রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ‘ফারিয়া’ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।






