বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের পিতা। তাঁর পিতার নাম মরহুম আব্দুল জলিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর বামনখালি চাতালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মরহুমের একমাত্র পুত্র আশরাফুজ্জামান পলাশ ও বড়ো ভাই ফজলে করিম। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরিক হন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন। জানাজা নামাজ শেষে উপজেলার যুগিখালি ইউনিয়নের গোচমারা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের পুত্র আশরাফুজ্জামান পলাশ জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে কলারোয়া বেত্রবতী হাইস্কুল জামে মসজিদ, কলারোয়া নতুন বাজার জামে মসজিদ, বামনখালি বাজার জামে মসজিদ, বামনখালি মসজিদ ও গোচমারা জামে মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুসহ উপজেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে মরমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।

Ads small one

কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও সুধী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ঢাকা ফাইনা গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম (জয়তু)। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ আব্দুল ওহাব, কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য মাস্টার মাহমুদুল হক ও মো. শামছুর রহমান খান এবং কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক কাজী রাশেদ জামিল মিলন। এ ছাড়া যুবনেতা ইমাম হোসেন খান, কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান লালটু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, চিকিৎসক গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফারুক হোসেন ও আবুল কালাম উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।

মধ্যম রমজাননগর প্রাইমারি স্কুলে ইউপি সদস্য আসমা সভাপতি নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
মধ্যম রমজাননগর প্রাইমারি স্কুলে ইউপি সদস্য আসমা সভাপতি নির্বাচিত

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১৪৩ নম্বর মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে ইউপি সদস্য মোছা. আসমা খাতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোছা. আসমা খাতুন ও মোছা. ঝিলিক খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ জন ভোটারের মধ্যে ১১ জন উপস্থিত থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। গণনায় আসমা খাতুন ৬ ভোট পেয়ে বিজয়ী হন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিলিক খাতুন পান ৫ ভোট। মাধ্যমিক শিক্ষক মান্নান হোসেনের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন সহকারী শিক্ষক মান্নান হোসেন। এ সময় বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য মনোদ্বীপ কুমার ম-ল, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র ম-ল, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বর্মন, সমাজসেবক মো. মুকুল হোসেন, মো. আবদুল মজিদ, মো. ইয়াসিন হোসেন, বিদ্যুৎসাহী ও অভিভাবক সদস্য রমেশ সরকার, মনিরুল ইসলাম, জেসমিন নাহার, প্রেমদাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিলন হোসেন।

পাটকেলঘাটায় কমিউনিটি ক্লিনিকে চুরি, মালামাল লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় কমিউনিটি ক্লিনিকে চুরি, মালামাল লুট

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর জগদানন্দকাটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর রাতে ক্লিনিকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা।

ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সংঘবদ্ধ চোরেরা গেটের তালা ভেঙে ওয়াইফাই রাউটার, রক্তচাপ ও ওজন মাপার যন্ত্র এবং ৪২০টি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ (কনডম) লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি স্থানীয় থানা-পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।