শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

গ্রীষ্মের খরতাপে শরতের শুভ্রতা: সাতক্ষীরায় অসময়ে ফুটেছে কাশফুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
গ্রীষ্মের খরতাপে শরতের শুভ্রতা: সাতক্ষীরায় অসময়ে ফুটেছে কাশফুল

oplus_0

প্রকৃতির পঞ্জিকা বলছে এখন গ্রীষ্মকাল। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত। ঠিক এই সময়েই সাতক্ষীরা শহরের ইটাগাছা হাবুকুড় এলাকায় দেখা মিলল এক নয়নাভিরাম দৃশ্যের। শরতের চিরচেনা শুভ্র কাশবনের ছোঁয়া লেগেছে বৈশাখের তপ্ত দুপুরে। প্রকৃতির এই খেয়াল দেখে অবাক স্থানীয় বাসিন্দারা।

​সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশফুলের দোলা আমাদের মনে করিয়ে দেয় শরতের আগমনী বার্তা। কিন্তু ইটাগাছা হাবুকুড়ের এই প্রান্তরে এখন সবুজের মাঝে ধবধবে সাদা কাশফুলগুলো বাতাসের তালে দুলছে। গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে এই দৃশ্য যেন এক চিলতে প্রশান্তি নিয়ে এসেছে ক্লান্ত পথচারীদের মনে।

​সাতক্ষীরার এই কাশবন নিয়ে স্থানীয়রা বলছেন, এটি কেবল একটি দৃশ্য নয়, যেন প্রকৃতির এক রূপক কবিতা। গ্রীষ্মের অগ্নিস্নাত আকাশের নিচে যেখানে ধূ ধূ মরুভূমি হওয়ার কথা, সেখানে কাশফুলের এই মেলা যেন বলছে—প্রকৃতি কোনো বাঁধাধরা নিয়ম মানে না। এটি যেন “বৈশাখের রুদ্রে শরতের চাদর”।

​উদ্ভিদবিদদের মতে, অনেক সময় মাটির গুণাগুণ, আর্দ্রতা এবং বিশেষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্দিষ্ট সময়ের আগেও কোনো কোনো ফুল ফুটতে পারে। তবে সাতক্ষীরার এই অসময়ের কাশফুল স্থানীয়দের কাছে এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছে।

​বিকেলের হালকা রোদে এখন অনেকেই এই শুভ্রতার মাঝে কিছুটা সময় কাটাতে ভিড় করছেন ইটাগাছা হাবুকুড় এলাকায়। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তারা বলছেন— “ঋতুরাজ বসন্ত বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু গ্রীষ্মের তাপদাহে শরত যেন নিজেকে বিলিয়ে দিয়েছে সাতক্ষীরার এই সবুজ প্রান্তরে।”

— ছবি ও লেখা এসএম শহীদুল ইসলাম 

দাহন ও প্রশান্তির মিলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
দাহন ও প্রশান্তির মিলন

জহুরুল হক জুলু
ভালোবাসা কোনো শৃঙ্খলিত জীবন নয়,
এ এক মুক্ত আকাশ-
যেখানে স্মৃতির পাখিরা উড়ে বেড়ায়
নীরবতার অসীম পরিসরে।

এটি এক অদৃশ্য অর্ঘ্য,
যা আত্মার গভীরে নিবদ্ধ থাকে,
যেমন শিশিরবিন্দু—
পত্রপল্লবের সবুজে নতজানু হয়ে
ক্ষণস্থায়ী হয়েও রেখে যায়
চিরস্থায়ী দীপ্তি।

বিদায়ের সাথে সাথে ভালোবাসা বিলুপ্ত হয় না,
কিন্তু প্রকৃত সত্য-
এটি কেবল অবয়ব পরিবর্তন করে,
পরিণত হয় এক নিঃশব্দ সংগীতে
যা শ্রুতিহীন তবু শ্রাব্য,
এক অদৃশ্য আলোকরেখায়
যা দৃশ্যহীন তবু পথপ্রদীপ।

যখন তুমি জানালায় দাঁড়িয়ে
বৃষ্টির নেমে আসা দেখবে,
মনে পড়বে—
সে একদিন এমনই নেমে এসেছিল
তোমার জীবনে বিস্ময়ের অগ্নি নিয়ে,
শান্তির জলের স্রোতে
দাহন ও প্রশান্তির এক অনির্বচনীয় মিলন।

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দু’জেলে উদ্ধার

 

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক দু’টি অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আটক ডাকাতদলের সদস্যের নাম তরিকুল (৩৫)। সে কয়রা থানার বাসিন্দা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্নস্থানে পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে র্দুর্ধষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সদস্যকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে ২ জন জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৬ এপ্রিল বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকাসহ ২জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাশাপাশি, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনী শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৬টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

রৌদ্রের শক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
রৌদ্রের শক্তি

 

শহীদুল্লা হক ভূইয়া
ভোরের আভায় ভেদ করে আজ
উঠল বোশেখ রোদ,
খুশির আমেজ কমনা কিছু
উদয় হলো বোধ!

রোদ’ত নয় আর সূর্যের মূকুট
সৃষ্টি সুখের মূল,
বাংলা নববর্ষ এলো
মনের দুয়ার খুল।

মানব মনের ক্ষনিক প্রাণে
উল্লাসিত মন,
রৌদ্র দ্বগ্ধ অগ্রাহ্য করে
ছুটছে সারাক্ষণ।