চট্টগ্রামে কর্মরত পুলিশ পরিদর্শক সাতক্ষীরার আজিজুলের আকস্মিক মৃত্যু
পাটকেলঘাটা প্রতিনিধি: চট্টগ্রামের একটি থানায় কর্মরত অবস্থায় মো. আজিজুল ইসলাম (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের (ওসি) আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর সাতক্ষীরার পাটকেলঘাটায় গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজিজুল ইসলাম পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের আনার সরদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর কর্মজীবন শুরু হয়েছিল যশোর সদর থানায়। ব্যক্তিগত জীবনে তিনি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাঁকে চট্টগ্রামে বদলি করা হয়। সেখানে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকালে তিনি আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।









