মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ছায়ার ভেতর একজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
ছায়ার ভেতর একজন

ইউসুফ রেজা
দিনের শেষ আলোর রেখা কমে
আমার আঁধার ধুলো হয়ে নামে।
আমি ক্রমশ বাড়ির দিকে হাঁটি
যেন পৃথিবীর মানচিত্র থেকে
নিজেকে উদ্ধার করতে যাচ্ছি।
পিছনে তাকাই না কখনো
কিন্তু বুঝি আমাকে অনুসরণ করছে
একটি নীরব পদধ্বনি
আমার শ্বাসের সাথে হাঁটে।
তার পকেটে লুকানো আছে
একটি অদৃশ্য অস্ত্র
সম্ভবত ভয়,
সম্ভবত বিরুদ্ধ সময়,
সম্ভবত আমারই আরেকটি মুখ।
রাস্তার হলুদ বাতিগুলো
তামাটে জিজ্ঞাসা ছুঁড়ে দেয়,
আমি প্রতিটি মোড়ের পাশে
নিজেকে একটু একটু বাঁচাই।
আমি থামি সেও থামে
অন্ধকারের ভেতর বসে
হিসাব করে পা ফেলি
যে কোন মুহূর্তে
আমার হৃদয়ের দরজায়
শেষ নক করবে।
এইভাবে আমরা দুজন
একই শরীরের দুই যাত্রী,
একজন বাঁচতে চায়
আরেকজন
ধীরে ধীরে আমাকে হত্যা করতে চায়।
সন্ধ্যা বাড়ে।
রাস্তা ফুরাতে চায় না।
আমি হাঁটি—
আমার নিজের ছায়া নিয়ে
একান্তে ধাওয়া খেতে খেতে।

Ads small one

তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী

তানযীমূল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসা, সাতক্ষীরা (রাজার বাগান ও বাইপাস) শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) ‘জেলা শিল্পকলা একাডেমি’ সাতক্ষীরায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে সারাবছরের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়, পাশাপাশি ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ০৬ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

 

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেওয়া হয় শুভেচ্ছা পুরস্কার। পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল কবিতা আবৃত্তি, হামদ, নাত, দেশের গান, জুলাইয়ের গান, কিরাত এবং আরবি, ইংরেজি, বাংলা বক্তৃতা ও নাটিকাসহ প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর করে তোলে।

 

অনুষ্ঠানে ১ম সেশনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো: আবুল হাশেম এবং প্রধান আলোচক ছিলেন আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন। এবং অনুষ্ঠানের ২য় সেশনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন এবং প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর শহীদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম। শাখা প্রধান আবু বকর সিদ্দীক, সহকারী প্রধান হাফিজুর রহমান ও মো. হাবীবুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও খুলনা জোনের জোনাল ইনচার্জ আ ল ম মাসুম বিল্লাহ। প্রেসবিজ্ঞপ্তি

 

কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কপিলমুনি (পাইকগাছা) খুলনা: কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান মঙ্গলবার দুুপর ১ টার দিকে কপিলমুনি বাজারের পালপাড়া সড়কে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানে এ জরিমান করেন। এসময় তপন মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও পন্যে নকল প্যাকেজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।

 

উত্তম কুমার সাহার কর্ণফুলী টি হাউজে খাদ্য- পন্যে নকল প্যাকেজাত ও ঘন চিনি বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা স্যনিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মানুষকে কোন ভাবেই কুখাদ্য খাওয়ানো যাবে না, কোন ভাবেই খাবার বা পণ্যের লেভেল নকল করা যাবে না। এটা অন্যায় ও দন্ডনীয়। এধরণের অপকর্মে লিপ্ত থাকলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

ঝাউডাঙ্গা কায়পুত্র ঋষিপাড়ায় বিনামুল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা কায়পুত্র ঋষিপাড়ায় বিনামুল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা

মঙ্গলবার (০৮ আগষ্ট ২০২৬) সকাল ১০টা হতে ঝাউডাঙ্গা কায়পুত্র ঋষিপাড়ায় স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা এর বাস্তবায়নে শতাধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চষমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার নাসিম মাহামুদ, আল্আমিন হোসেন, চশমা পরিক্ষক রাশেদুল ইসলাস, ক্যাম্পেইন সহযোগী স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

 

স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যহত রাখতে আয়োজক সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার, সৃজনী মহিলা লোক কেন্দ্র এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি