মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

 

সংবাদদাতা: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা সদর উপজেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ.কে.এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন রোধে করণীয় এবং জালনোটের বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় জালনোট-সংক্রান্ত মোট ৯০টি মামলা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে।

বক্তারা জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

Ads small one

দেবহাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
দেবহাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে একাডেমি চত্বরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং শিক্ষাজীবনে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কলার কোচিং একাডেমির পরিচালক প্রভাষক ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব হোসেন রাজু, শিক্ষক শফিকুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম এ মামুন, একাডেমি কমিটির সুরাপ আলী, বাবুল আক্তার, আব্দুস সোবহান, নুর আলী, ইমান আলী ও সোহাগ হোসেন।
ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. ইমদাদুল হকের পরিচালনায় এবং উপাধ্যক্ষ আজগর আলীর সহযোগিতায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী আয়োজনে দৌড়, সাংস্কৃতিক পরিবেশনা এবং ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরায় ১০ অসচ্ছল পরিবার পেল বিনামূল্যে ছাগল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ১০ অসচ্ছল পরিবার পেল বিনামূল্যে ছাগল

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের পূর্ব দামারপোতা গ্রামের ১০টি সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। ‘নব জীবন’ নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচির আওতায় বাছাইকৃত ১০টি পরিবারের প্রতিটিকে দুটি করে মোট ২০টি ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতাই গ্রামীণ অর্থনীতির মূল শক্তি। দরিদ্র পরিবারের হাতে আয়ের মাধ্যম হিসেবে ছাগল তুলে দেওয়া তাদের অর্থনৈতিক মুক্তির সূচনা করবে। বিতরণকৃত ছাগলগুলোর চিকিৎসাসেবা, টিকাদান ও কৃমিনাশক প্রয়োগসহ সব ধরনের কারিগরি সহায়তায় প্রাণিসম্পদ দপ্তর পাশে থাকবে। নব জীবনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।
অনুষ্ঠান পরিচালনা করেন নব জীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ। অনুষ্ঠানে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক অছিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটা ফুটবল মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
পাটকেলঘাটা ফুটবল মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম

পাটকেলঘাটা প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের ৩০ আগস্ট আগমন উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বিকেলে তিনি মাঠের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে পাটকেলঘাটা ও তালা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক মাঠে থাকা তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। এ সময় তিনি খেলোয়াড়দের খেলার প্রতি আরও আন্তরিক ও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ৩০ আগস্ট প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয়দের উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।