ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয় এবং তেল পরিমাপ ও বিক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এ সময় ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে কোনো সুনির্দিষ্ট অনিয়ম তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও, ভবিষ্যতে গ্রাহক ঠকানো বা কোনো ধরনের কারসাজি করলে প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি প্রদান করেন সহকারী পরিচালক। এই অভিযানকে ঘিরে এলাকায় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।












