শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের দাবি, সমাপ্তির পথে ইরান যুদ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
ট্রাম্পের দাবি, সমাপ্তির পথে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে সংঘাত কমে আসায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’ পর্যায়ে রয়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
ফক্স বিজনেসের সঞ্চালক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি এটি শেষের কাছাকাছি। হ্যাঁ, আমার দৃষ্টিতে এটি শেষ হওয়ার খুব সন্নিকটে।” সাক্ষাৎকারটি বুধবার (১৫ এপ্রিল) ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে প্রচারিত হবে।

পাকিস্তানে গত সপ্তাহের স্থবির হয়ে পড়া আলোচনার পর বৃহস্পতিবার থেকে মার্কিন-ইরানি প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এল।

গত সোমবার ট্রাম্প ইরানের সমস্ত বন্দরে নৌ-অবরোধের নির্দেশ দেন, যা সংঘাতের একটি নতুন মোড় হিসেবে চিহ্নিত হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা বন্ধ করতে সম্মত হয়েছিল।

যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের কাজ এখনো শেষ হয়নি। তিনি বলেন, আমি যদি এখনই সব গুটিয়ে চলে আসি, তাহলে তাদের এই দেশ পুনর্গঠন করতে ২০ বছর সময় লাগবে। এবং আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমি মনে করি তারা খুব মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধকরণ পরিকল্পনা নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

এই আলোচনায় বড় কোনো সাফল্য না এলেও ভ্যান্স সোমবার জানিয়েছেন যে, ‘অনেক অগ্রগতি’ হয়েছে এবং এই সংঘাতের পরবর্তী ধাপে কী ঘটবে তার সিদ্ধান্ত এখন ইরানের হাতে। ভ্যান্স ‘স্পেশাল রিপোর্ট’-এ বলেন, বল এখন সম্পূর্ণ তাদের কোর্টে। পরবর্তী কী হবে তা ইরানিরাই নির্ধারণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানে হামলা চালালে ইরান যুদ্ধ শুরু হয়েছিল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা সদস্য এবং মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়ানোর যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প ‘মর্নিংস উইথ মারিয়া’-তে বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিরস্ত্র করার জন্য এটি প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, আমাকে এই পথ বেছে নিতে হয়েছিল, কারণ আমি যদি তা না করতাম, তাহলে এখনই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত। আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাদের সেখানে সবাইকে ‘স্যার’ বলে ডাকতে হতো, যা আপনারা নিশ্চয়ই চান না।

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টি হতে পারে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে, এর মধ্যেও সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায়।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

আর তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।

 

নিজের রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর এর নির্বাচনি প্রচারণা ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

 

চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে’র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।

 

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।

 

পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে সেটি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।

 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। লাস ভেগাসে রওনা হওয়ার আগে হেলিকপ্টারে ওঠার মুহূর্তে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা এখন বেশ জোরালো।

 

ট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবেট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি সেখানে যেতে প্রস্তুত।

চুক্তি নিয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ওই বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা আয়োজন নিয়ে আলোচনা চলছে, যা আবারও পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।