ড. মনিরুজ্জামানের মৃত্যুতে কলারোয়া উপজেলা সমিতির দোয়া
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা সমিতি, ঢাকার উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. মো. মনিরুজ্জামানের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকায় কলারোয়া উপজেলা সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজগর আলি কাঞ্চন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়তু।
স্মরণসভায় মরহুম ড. মো. মনিরুজ্জামানের কর্মময় জীবন, শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান এবং কলারোয়া উপজেলা সমিতির প্রতি তাঁর আজীবন আন্তরিক সহযোগিতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মিজানুর রহমান, এনবিআর-এর সদস্য (প্রশাসন) জি এম আবুল কালাম কায়কোবাদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, সমিতির সহসভাপতি কে এম আশরাফুজ্জামান পলাশ ও আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক আবু তারেক এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল চয়নসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












