ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করলো পাটকেলঘাটা বহুমুখি আদর্শ উচ্চ বিদ্যালয়
পাটকেলঘাটা প্রতিনিধি: ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ এর জাতীয় পর্যায়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি হিসেবে শনিবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা।
পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্র রমিত ঘোষের নেতৃত্বে একদল টিম ঢাকায় ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করার সুযোগ পায় ।
একটি সূত্রে জানা গেছে, তারা দলীয় ও একক দুই ইভেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে।
পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় এর বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল মান্নান এ প্রতিবেদককে জানান, শিক্ষার্থীরা দুটি টিমে বিভাক্ত হয়। ওভার টিম স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অংশগ্রহণকারী বাঁধন পাল খুলনা বিভাগের রানার্স অফ হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের পক্ষে সকল শিক্ষার্থী এবং শিক্ষকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মঙ্গল ও শুভকামনা করেছেন।









