তালায় গাঁজা সেবনের অভিযোগে যুবকের কারাদন্ড
তালা প্রতিনিধি: তালায় গাঁজা সেবনের সময় মো. দিদার আলী মোড়ল নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজের নিচ থেকে তাঁকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত দিদার আলী উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পাটকেলঘাটা ওভারব্রিজের নিচে কয়েকজন সহযোগীকে নিয়ে গাঁজা সেবন করছিলেন দিদার মোড়ল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিদার মোড়লকে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদের কারাদ- দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দিদার মোড়লের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে। নিজের মৎস্য ঘেরে গাঁজা চাষ করার অভিযোগে এর আগে তালা থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।












