তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন
তালা প্রতিনিধি: রবিবার (১৯ এপ্রিল) সকালে তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ব্রিগেড কমিটির সদস্যসহ ১০০জন ছাত্র-ছাত্রী নিয়ে গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থার সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মোনালিসা বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক রেজাউল করিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরাম কুমার ঘোষ।








