জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল দশটায় শহরের দ্য পোল-স্টার পৌর হাইস্কুলে “শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ^জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের অংশগ্রহণে দ্য পোল- স্টার পৌর হাইস্কুল থেকে ব্যানার, বেলুন, ফেষ্টুন সহকারে র্যালি শুরু করে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তসহ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্টান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বদেশের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাম।
সভায় বক্তারা কন্য শিশুর নিরাপত্তার বিষয়টির উপর জোরদেন এবং সামাজিক সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরমর্শ প্রদান করেন। সভা শেষে বিদ্যালয় নাট্য দল বিনাদ এর ছাত্র-ছাত্রীরা ইফটিজিং প্রতিরোধে- একটি নাটিকা মঞ্চস্থ করে, পরে শিশু সুরক্ষায় জরুরি সরকারি টোল ফ্রি নম্বর যুক্ত তথ্য বোড প্রধান শিক্ষক বরাবর হস্তান্তর করা হয়।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি









