শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
দেবহাটায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা ও কালীগঞ্জ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সৌরচালিত সেচ পাম্প বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
এক আয়োজনের মাধ্যমে উপকারভোগীদের হাতে ১টি গার্ডেন টিলার, ১টি পাওয়ার টিলার এবং ১টি সৌরচালিত সেচ পাম্প (পঙ্খীরাজ) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সরঞ্জামের ভূমিকা অপরিসীম। ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ব্র্যাকের সাতক্ষীরা আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা এলাকা ব্যবস্থাপক সফিউর রহমান। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্র্যাক ইতিপূর্বেও এলাকায় কেঁচো সার, হাঁস-মুরগির বাচ্চা, মাছের পোনা, উন্নত বীজ বিতরণসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু শিবিরের মতো সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

Ads small one

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সই

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনটি ট্রাম্পকে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। এর ফলে ভারত ও চীনের মতো দেশের পণ্যে এ ধরনের শুল্ক আরোপের পথ তৈরি হয়েছে।

আইনটিতে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বিভিন্ন নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। পাশাপাশি রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

তবে ভারতের পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়নি। নতুন আইনটি ট্রাম্পকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। তিনি সেই ক্ষমতা প্রয়োগ করলেই ভারতীয় পণ্যে নতুন শুল্ক কার্যকর হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতীয় পণ্যে অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন আইনের ফলে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপের ক্ষমতা পেল মার্কিন প্রশাসন।

মার্কিন কংগ্রেসে আইনটি পাসের পর এর আওতা ও নতুন শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে কয়েকজন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

সূত্র: এনডিটিভি

হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়া হবে: তালেবান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়া হবে: তালেবান

আফগানিস্তানের অভ্যন্তরে হামলা হলে বিধ্বংসী জবাব দেওয়া হবে বেল পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের যেকোনো সামরিক পদক্ষেপ থেকে নিজেদের রক্ষা করার অধিকার রাখে আফগানিস্তান।

পাকিস্তানে হামলা করতে সন্ত্রাসীদের নিয়োগ, প্রশিক্ষিণ ও আশ্রয় দেয় আফগানিস্তান ইসলামাবাদের এমন অভিযোগ অস্বীকার করেন মুজাহিদ।

তিনি বলেন, আফগানিস্তানের ভেতরে কোনো সামরিক অভিযান চালানো হলে সেটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এমন পরিস্থিতিতে কাবুল থেকেও শক্ত প্রতিক্রিয়া আসতে পারে।

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া আরেক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর একজন মুখপাত্র আফগানিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। পাকিস্তানের ওই সামরিক কর্মকর্তা দাবি করেন, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে যোদ্ধা নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে।

তাদের অস্ত্রও সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরে এসব যোদ্ধা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন মুজাহিদ। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) কার্যক্রম চালানোর অনুমতি দেয় না তালেবান সরকার।

অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে তালেবান সরকার সমর্থন বা সহায়তা করে এমন অভিযোগও তিনি অস্বীকার করেন।

গ্রিনল্যান্ডে মার্কিন রাজত্ব: ডেনমার্কের সঙ্গে ‘অনন্ত’ চুক্তি ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
গ্রিনল্যান্ডে মার্কিন রাজত্ব: ডেনমার্কের সঙ্গে ‘অনন্ত’ চুক্তি ট্রাম্পের

গ্রিনল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্থায়ী নিয়ন্ত্রণ দিতে এবং বিদেশি শত্রুপক্ষকে সেখানে ঘাঁটি তৈরিতে বাধা দিতে ডেনমার্কের সঙ্গে একটি ‘অনন্তকাল ব্যাপী’ বা ইনফিনিট চুক্তিতে উপনীত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

​নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ডেনমার্ক রাজ্য এবং গ্রিনল্যান্ডের সঙ্গে এমন একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, যা গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্যান্য সব ধরনের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থায়ী নিয়ন্ত্রণ প্রদান করে।

​তিনি আরও উল্লেখ করেন, এখন থেকে আমেরিকার লিখিত অনুমতি ছাড়া কোনও মার্কিন প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে কখনও কোনও ঘাঁটি তৈরি করতে পারবে না, সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না কিংবা কোনও স্পর্শকাতর বিনিয়োগ করতে পারবে না।