দেবহাটায় ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।









