দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রকল্পের আওতায় দেড় কোটি টাকার ঋণ বিতরণ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির। সোমবার বিকেল চারটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক মো. সেলিম ফকির।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের ১২টি উপজেলায় চলমান এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে পারুলিয়া সমবায় সমিতির ৩০০টি পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।









