শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

দেবহাটার গোপাখালী খালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল, জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
দেবহাটার গোপাখালী খালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল, জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন গোপাখালী খালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের নেতৃত্বে খালের বিভিন্ন স্থানে অবৈধ জাল পেতে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাখালী খালটি দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়। খালটি গোপাখালী রহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা ছিল। চলতি ১৪৩৩ বাংলা সনের জন্যও সমিতির পক্ষ থেকে সরকারি নীতিমালা অনুসরণ করে ইজারার আবেদন করা হয়েছে এবং নির্ধারিত অর্থ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক গত ৮ মার্চ ২০২৬ তারিখে খালটি উন্মুক্ত করার জন্য প্রস্তাবনা দেন। ওই প্রস্তাবনার বিরুদ্ধে গোপাখালী রহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনজার আলী হাইকোর্টে রিট দায়ের করেন। পরবর্তীতে হাইকোর্ট গত ৬ মে ২০২৬ তারিখে খালটি উন্মুক্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং দ্রুত খালটি ইজারা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেন বলে সংশ্লিষ্টরা জানান।

এর পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাওসার আজিজের সভাপতিত্বে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১২ মে ২০২৬ তারিখে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খালটি পুনরায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

তবে অভিযোগ রয়েছে, খালটি ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই গোপাখালী জামায়াতে ইসলামীর ইউনিট সেক্রেটারি শাহ আলমের নেতৃত্বে গোপাখালী মাঠসংলগ্ন এলাকায় অবৈধ জাল ফেলা হয়েছে। স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং গোপাখালী ও আজিজপুর এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খালে জাল ফেলে মাছ ধরার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, এসব অবৈধ জালের কারণে খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষিজমি ও স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সদর ইউনিয়নের তহশিলদার গত সপ্তাহে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি অবৈধ জাল উচ্ছেদ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই আবারও ওই চক্রের সদস্যরা খালের বিভিন্ন স্থানে জাল ফেলছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি খাল দখল কিংবা পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে মাছ ধরার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে অবৈধ জাল অপসারণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে গোপাখালী খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত ও সরকারি বিধি-বিধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Ads small one

ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

আশাশুনি/নিজস্ব প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াঘাটের বাঁধের উপর থেকে পুলিশ ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ ঢালীকে আটক করেন। ফরিদ ঢালী প্রতাপনগর কর্মকার পাড়ার কেরামত ঢালীর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (১৮/২৬) রুজু করা হয়েছে। পৃথক অভিযানে আশাশুনি সদরের আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আরিফ বিল্লাহকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (১৯/১৭০) রুজু করা হয়েছে।
এদিকে, ‎‎সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামে রায়হান হোসেন (২২) নামক এক মাদকাসক্ত যুবককে আটক হয়েছে। ‎জানা গেছে, ফিংড়ীর আইয়ুব আলীর পুত্র মোঃ রায়হান হোসেনকে ২পিস ইয়াবা ও ২পুরিয়া গাঁজাসহ ফিংড়ীর ঠাকুর পাড়া থেকে আটক করা হয়েছে।

 

পাটকেলঘাটায় থেকে ৫২০ লিটার তেল চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় থেকে ৫২০ লিটার তেল চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মজুমদার পেট্রোল পাম্পে রাখা দুটি ট্রাক থেকে বৃহস্পতিবার রাতে ৫২০ লিটার ডিজিল চুরি হয়েছে। জানা গেছে, পাটকেলঘাটার কালিবাড়ি মাহবুবুর রহমানের ২টি ট্রাক পাটকেলঘাটা মজুমদারের তেল পাম্পে রাতে রাখা ছিল।
যার নাম্বার যশোর টথ-১১৩৭৭৭। দ্বিতীয়টি যশোর ট ১১৩৭৬ এই নাম্বার চার দুটো প্রতিদিন বিভিন্ন রোডে চলাচল করে থাকে। ট্র্যাক ড্রাইভার শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এসে ঘটনাটি বর্ণনা করেন। এ ঘটনায় যানবাহন চলাচলকারী মালিক ও ড্রাইভাররা চুরি আতঙ্কে রয়েছে।

ধুলিহরে পৃথক দুইটি মুদি দোকানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
ধুলিহরে পৃথক দুইটি মুদি দোকানে চুরি

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজে ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে পৃথক দুইটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান দুটির ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকাসহ প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ সরদারের মুদি দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ আনুমানিক ২,০০০ টাকাসহ বিক্রয়যোগ্য ডিটারজেন্ট পাউডার, লাচ্ছার প্যাকেট, ভোজ্য তেল, ওয়াইফাই রাউটার, কোমল পানীয় ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
‎এছাড়া একই এলাকার মৃত বাবর আলী সরদারের ছেলে শাহাদাৎ হোসেনের মুদি দোকানেও একই রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দোকান থেকে নগদ আনুমানিক ৩,৫০০ টাকাসহ একটি সোলার ব্যাটারিসহ আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে কেটে পড়ে।
‎একই রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।