দেবহাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শাওন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর এবার দেবহাটা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা মুখর হয়ে উঠেছে। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ছাত্রনেতা তাসকিন আহমেদ শাওন।
তাসকিন আহমেদ শাওন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এর আগে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের কারণে ওই ইউনিয়নে কোনো কমিটি অনুমোদিত হয়নি। পরবর্তীতে ২০২১ সালে ঘোষিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০২২ সালে উপজেলা সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।












