শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান খোকনের মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান খোকনের মোটরসাইকেল শোভাযাত্রা

জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান খোকন বক্তব্য দেন। তিনি ধুলিহর ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সমাবেশ শেষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তা আবার বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান খোকন ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা শামীম রেজা সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম, যুব জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, সেক্রেটারি আবু তাহের, সাংবাদিক ইমরান হোসেন, রুহুল কুদ্দুস ও মোস্তাকীম হোসাইনসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।

Ads small one

জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

সংবাদদাতা: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সালাউদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল আজিজ। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি। এ ছাড়া জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু জাফর। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. আল মুস্তানছির বিল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা জাসাসের বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা জাসাসের বর্ণাঢ্য র‌্যালি

সংবাদদাতা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্যসচিব রাসেল হোসেন, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্যসচিব মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া তালা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, আশরাফ হোসেন, গাজী আবদুর রশিদ, সোফিয়ার রহমান ও মো. আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।