বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজগর আলী, ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. মমিনুর রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুজ্জামান সরদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শওকত হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহমুদ হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য ১, ২ ও ৩নং ওয়ার্ডের মোছাঃ খাদিজা পারভীন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মোছা. ফরিদা পারভীন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মোছাঃ রাহিলা পারভীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দফাদার মো. আজিজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ভিজিডব্লিউবি প্রকল্পের আওতাভুক্ত হতদরিদ্র পরিবারের উপকারভোগীদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Ads small one

পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

বুধবার সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ থানা শাখার উদ্যোগে স্থানীয় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হুসাইন।

 

পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মুজাহিদ শেখ ও সেক্রেটারি ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন উপশাখার নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

 

 

 

 

খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার

‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এক গ্রাম, এক শিল্প’ এটি একটি পাইলট প্রকল্প। যেহেতু উদ্যোগ নেয়া সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠি। এই উদ্যোগটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে সর্বপ্রথমে একটি গ্রামকে বেঁছে নেয়া হবে। দেশের নারীরা হাঁস, মুরগি, গরু ছাগল পালন ও শাকসবজি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি আশা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আসিফুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস এম তাফসিরুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাইন ষ্টোর লিমিটেডের দেশ মিডিয়া ও ব্যবস্থাপনা স্বত্বাধিকারী মো: হারুন অর রশীদ। সেমিনারে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।

‘এক গ্রাম, এক শিল্প’ এর উদ্দেশ্য এবং সুবিধা হলো গ্রামীণ জনগোষ্ঠীর অব্যবহৃত বা লক্ষ্যহীন শ্রমের ব্যবস্থাপনা, বাড়ির আঙ্গিনায় অব্যবহৃত জমির ব্যবহার, শিশু-কিশোরদের কর্মশীল চিন্তার বিকাশ ঘটানো, ১০ বছর বয়স থেকেই অর্থনৈতিক সম্পৃক্ততা ও কর্ম ব্যবস্থাপনার সাথে পরিচয়, শিক্ষা ও কর্মের সাথে সম্পৃক্ততা, উৎপাদিত পণ্যের মূল্য কম এবং এলাকা ভিত্তিক পণ্য, রুট তৈরি ও অনুসরণ করা, শিক্ষা ও কর্ম উভয়ে একে অপরের পরিপূরক করে তোলা, পরিবেশ রক্ষা ও সচেতনতা, গ্রামের উৎপাদিত কৃষি পণ্যকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সরাসরি বাজারজাত ও পর্যটন শিল্পের বিকাশ।

সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী অংশ নেন। তথ্যবিবরণী

 

 

 

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধু ইনা পারভীন চন্দনা নিখোঁজ হয়েছেন। গেল তিন দিন ধরে নিখোঁজ এই গৃহবধু। এ ঘটনায় নিখোঁজ ডায়েরী হয়েছে সাতক্ষীরা থানায়।

ইনা পারভীন চন্দনা (৩৫) কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।

সাধারণ ডায়েরীতে ইনা পারভীন চন্দনার বাবা মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপড়ায় বসবাস করতো চন্দনা। গেল রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ, নিটকতম স্বজন ও পরিচিতদের বাড়িতে সন্ধান করেও কোথাও পাওয়া যায়নি। চন্দনাকে শারীরিক ও মানুসিকভাবে নির্যাতন করতো তার স্বামী। স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা অথবা কোন ক্ষতি করতে পারে এমন ধারণার কথাও ডিজিতে উল্লেখ করেন তিনি।

ঘটনার তদন্ত করছেন সাতক্ষীরা থানার এসআই আরিফ নিশাত। তিনি বলেন, সবদিক মাথায় রেখেই আমরা অনুসন্ধান করছি। এখনো কোনো সন্ধান মেলেনি। দেশের সকল থানায় নিখোঁজের সন্ধান পেতে বেতার বার্তা পাঠানো হয়েছে।