মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নিরাপদ আবাসনের অধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
নিরাপদ আবাসনের অধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে মতবিনিময় সভা

সংবাদদাতা: শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালীনি ইউনিয়নের পানখালী গুচ্ছগ্রাম ও ব্যারাক এবং কলবাড়ি ব্যারাকের বসবাসরত জনগোষ্ঠীর আয়োজনে মঙ্গলবার পানখালী গুচ্ছগ্রামে সিডিও সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের আওতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড পানখালী চুনার ইউপি সদস্য মো. মহাতাব উদ্দীন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সহকারী ভূমি অফিসার তপন মন্ডল, এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় জনগণ সক্রিয়ভাবে তালিকা যাচাইয়ে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। যাচাই-বাছাই শেষে তিনি জানান, পানখালি গুচ্ছগ্রামের মোট ৮৪টি পরিবারের মধ্যে মাত্র ১টি পরিবারের নামে বৈধ জমির দলিল রয়েছে। অপরদিকে, কলবাড়ি জেলেপাড়া ব্যারাকে বসবাসরত ৩০টি পরিবারের মধ্যে ১৬টি পরিবারের কোনো বৈধ দলিল নেই। সব মিলিয়ে প্রায় ১০০টি পরিবার এখনো জমির বৈধ মালিকানা থেকে বঞ্চিত।

Ads small one

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গাজী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানা পুলিশ জানায়, ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কৌটার ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর থানায় আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে। বুধবার সকালে তাঁকে বিচারকের মাধ্যমে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানান তিনি।

দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে দেবহাটার শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি এইচ এম শাহীন বলেন, কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ওসি বলেন, যেকোনো সমস্যায় হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন কোনো সামাজিক অপরাধের ফাঁদে না পড়ে, সে জন্য শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র সেকশনের পঞ্চম মাসিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন এবং একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার ফল। ছোটবেলা থেকেই মেধার সঠিক মূল্যায়ন কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম উল্লেখ করেন, কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। এই সাফল্যগুলোই ভবিষ্যতে তাদের দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ও সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।