শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। ২৬ সেপ্টেম্বর বিকেলে শহরের সংগীতা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি আলহাজ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনজীবী সৈয়দ ইফতেখার আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, শেখ আব্দুল গনি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্যসচিব ইব্রাহিম গাজীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads small one

নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার শিশু ইব্রাহিম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর ১০ বছরের শিশু ইব্রাহিম হোসেনকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ও স্বজনেরা।

নিখোঁজ ইব্রাহিম সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা চারটার দিকে নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় ইব্রাহিম। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৭১৭) করা হয়েছিল। অবশেষে শনিবার রাতে পাটকেলঘাটা থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও শিক্ষক বাকী বিল্লাহ শাহী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা হবে।

আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে রুবিনা খাতুন নিজ বাড়ির পেছনে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।