জেলা হোমিও কল্যাণ সংস্থার সাধারণ সভা ১৬ অক্টোবর
সাতক্ষীরা জেলা হোমিও কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বালিথা পাঠপাড়া মারকাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে আগামী ১৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা পিজ্জা মিলান পার্টি সেন্টারে সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
আহ্বায়ক ডা. এ এফ এম একরামুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা. শহীদুল ইসলাম ও আহ্বায়ক সদস্য ডা. হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় গঠনতন্ত্রের সংস্কার, সংশোধন ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন ডা. সৈয়দ নাসিম আলী, ডা. অহিদুজ্জামান, ডা. সিরাজউদ্দীন খান, ডা. আলহাজ হাফিজুর রহমান (ন্যাস) ও ডা. রবিউল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. আমিরুল ইসলাম মুকুল, ডা. রফিকুল-উল-ইসলাম খান, আব্দুল ওহাব আজাদ, ডা. আসাদুল হক, ডা. মাহবুবা ইয়াসমিন ও হাসনাতুন নাহার রতœা।
সভায় আহ্বায়ক ডা. এ এফ এম একরামুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের আগামী ১০ অক্টোবরের মধ্যে খান হোমিও হল-২ থেকে সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হতে হবে। নিবন্ধিত সদস্যরা কেবল সাধারণ সভায় অংশ নিতে পারবেন।প্রেস বিজ্ঞপ্তি









