পাটকেলঘাটায় আলোকিত নারী উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আলোকিত নারী উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ সড়কে সংস্থাটির কার্যালয় উদ্বোধন করেন তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে কার্যালয়টির কার্যক্রম শুরু হয়।
সংস্থাটির মূল লক্ষ্য অসহায়, দুস্থ, বিধবা ও কর্মসংস্থানপ্রত্যাশী নারীদের স্বাবলম্বী করে তোলা। প্রাথমিক পর্যায়ে নারীদের সেলাই, বুটিক, নকশিকাঁথা ও হস্তশিল্পসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সংস্থাটির পরিচালক মেহেরুন্নেসা মিনি বলেন, গ্রামের পিছিয়ে পড়া ও দক্ষতাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেন জালালপুর ইউনিয়নের রুকসানা পারভিন ও জেরিন খাতুন, খলিলনগর ইউনিয়নের মুরশিদা, খলিষখালী ইউনিয়নের রাশিদা খাতুন, ইসলামকাটি ইউনিয়নের হাফিজা, কুমিরা ইউনিয়নের রুবিনা ও মর্জিনা, তেঁতুলিয়া ইউনিয়নের সেলিনা পারভিন ও বিউটি এবং সরুলিয়া ইউনিয়নের নাইচ সুলতানা মিলি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থাটির সমন্বয়ক জেরিন খাতুন।










