পিংক বাস
এম. আবু বকর সিদ্দিক
পিংক পোশাকের চালক এবং
পিংক বর্ণের গাড়ি,
যাত্রাপথে আপন সাজে
চলবে এখন নারী।
নারীর পাশে নারী বসে
চলবে অভয় মনে,
করবে না কেউ বাড়াবাড়ি
মায়ের জাতের সনে।
নারীর হলো আয়ের উৎস
কর্মসংস্থান,
অর্থ বিনা অনেক কিছুর
হয়না সমাধান।
অভিজ্ঞতা হয় কি আগে
যদি না হয় শুরু,
চলতে চলতে একদিন তারা
হয়ে উঠবে গুরু।
সুন্দর উদ্যোগ নারী-পুরুষ
পৃথক হয়ে চলা,
সকল ক্ষেত্রে এমন হলে
ফিরবে শৃঙ্খলা।









