শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

সাতক্ষীরার মুন্সিপাড়ায় সংগঠন কার্যালয়ে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নবনির্বাচিত কমিটির ত্রি-বার্ষিক শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ জুলাই বিকেল চারটায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার মুফতি ড. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান তিনি নিজেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার মো. মুছা করিম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. শামসুজোহা, সাবেক সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ এবং নবনির্বাচিত সভাপতির স্ত্রী শিক্ষিকা নাহানাজ পারভীন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম শাহিন ও সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দীন মাসউদসহ কমিটির অন্য কর্মকর্তারা শপথ গ্রহণ করেন। শপথ নেওয়া বাকি কর্মকর্তারা হলেনÑসহ-সভাপতি অনুজিৎ কুমার মন্ডল ও মো. আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ময়না ও মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন গাজী, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. নূরুল হুদা ফুল, সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন পান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার কুমকুম, নাট্য সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি এবং নির্বাহী সদস্য প্রভাষক ছন্দা রানী মন্ডল, মো. ইকবাল হোসেন, মো. আল-মনির ও মো. বেলার হোসেন।

শর্থ গ্রহণ অনুষ্ঠান শেষে উক্ত সংগঠন এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হকের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ময়নার জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংগঠনের সদস্যরা। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বুকের নিরামিষ বোতাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
বুকের নিরামিষ বোতাম

 

জ্যোৎস্না রহমান
তুমি আবদার করলে, রসালো প্রেমের কবিতা লিখতে ;
কিন্তু আমার ছাপোষা শব্দরা নিরামিষাশী।
তবুও উনুন জ্বালিয়ে রান্না বসালাম,
কয়েক পদ আমিষ রাঁধব বলে
আঁশ বটিতে রাতকে কেটে হাঁড়িতে চাপালাম ;
ঢুলু ঢুলু চোখ, খুলে ফেলল সমস্ত বসন
কিন্তু হৃদয় চাইছে, নিরামিষ স্পর্শ।
আসলে একটু যতœ পাওয়ার খিদে
হৃদয়ের অলিগলিতে পোস্টার লাগিয়েছে,
যেখানে শুশ্রূষা পাওয়ার বিজ্ঞাপন
হয়তো একদিন কারো চোখে পড়বে,
যার নিঃস্বার্থ প্রেম ওষুধের মতো তেতো
অথচ শিয়রে বসে রাতকে ভাঁজ করতে করতে
শোনাতে থাকবে জলপট্টির ইতিহাস।

ভালোবাসা হৃদয়ের অমোঘ উচ্চারণ;
যে নিভৃতে কবিতা হয়ে
প্রেমিক প্রেমিকার চোখে দোল খায়।

অনুমোদনহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
অনুমোদনহীন

রেশম লতা
রাষ্ট্রীয় অনুমোদনহীন একটা প্রেম করছিলাম
ভাবছিলাম সফল শাসনযন্ত্র দিয়া বেবাকরে পোষ মানাইমু
পল্টিবাজ বেয়াইনে বেগড়া দিছে
দিছে নিরীহ জনতাও!

গতকাইল মাইজ্জামিয়ার একাডেমিত গেছিলাম ওয়ালীরে পড়তে-
বাংলায় ঢুইক্কা শুনি শিক্কিত বাক্যরা পুলিশ হইয়া গেছে
ব্যাকরণ হইছে লাঠি
মুষ্টিবদ্ধ হাতে ঘোষণা করলাম, যে শব্দ শোষণের পক্ষে দাঁড়ায় তাকে ছিঁড়া ফেলো-
আমি নির্দোষ হন্তাকারী কেননা শব্দ হত্যা কোনো অপরাধ নয়।

ঈশ্বরকে জবাবদিহির কাঠগড়ায় তুলব। যদি তিনি নির্দোষ হন, তবে প্রমাণ দিক
না পারলে
নীরবতাও অপরাধ।

স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
স্বাক্ষর

মোঃ রহমত আলী
আমার সবগুলো সাজানো অক্ষর,
তোমাদের প্রাণ ছোঁবে.. তা তো নয়।
ভালোবাসা আর ভালোলাগা যে এক, তাও নয়;
অনর্থক কিছু নয়.. যদি অর্থ (মানে) রয়।
ভুল তো সবার হয়, আমারও হয়,
তবে সার্থকতা ভুল শুধরে যদি শুদ্ধ রয়;
এতে হাসির কী বন্ধু.. যদি রহস্য উদঘাটন হয়!

আমার আঁকা হরফ সাহিত্য তো নয়,
যা শায়েরী বা কোনো কবিতা হয়;
এতো এক স্বাক্ষর মাত্র.. যা সাক্ষ্য হয়ে রয়।