সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাজারে বেড়েছে চাল ও ডিমের দাম: নি¤œআয়ের মানুষের কষ্ট চরমে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
বাজারে বেড়েছে চাল ও ডিমের দাম: নি¤œআয়ের মানুষের কষ্ট চরমে

এম শফিকুল ইসলাম: নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। কিন্তু সাধারণ মানুষের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ কমেছে আশঙ্কাজনক হারে। আয়ের সঙ্গে ব্যয়ের সংহতি না থাকায় ঋণের জালে জড়িয়ে পড়ছে অসংখ্য মানুষ। ঋণের ফাঁদে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। মানুষের গরিবী হাল ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীদের লাভবান করলেও সাধারণ মানুষের বুকে বোবাকান্না ক্রমান্বয়ে বাড়ছে। মাত্র কয়েক বছর আগেও যেসব পরিবার সামান্য হলেও সঞ্চয় করত, এখন তাদের বেশিরভাগই সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
বাজারে চাল, ডাল, তেল, সবজি, মাছ, ডিম ও মাংসসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে দিনমজুর, শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের জন্য সংসারের ব্যয় সামলানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আয় না বাড়িয়ে নিত্যপণ্যের দাম বাড়ার এই প্রবণতা জনজীবনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
সরেজমিনে জানা যায়, সাতক্ষীরার বিভিন্ন বাজারে গত আট থেকে দশ দিনের ব্যবধানে সরু চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা এবং মাঝারি চালের দাম এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকায়। নাজিরশাইল চালের দাম মানভেদে ৬৫ টাকা থেকে ৭০ টাকা। অন্যদিকে এক সপ্তাহে দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে ৬০ টাকায় উঠেছে। রসুনের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। বর্তমানে লাল ডিমের ডজন ১৫০ টাকা থেকে ১৫৫ টাকা এবং ব্রয়লার মুরগির কেজি প্রায় ২০০ টাকা। এসব পণ্যের মূল্যবৃদ্ধি বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।
ব্যবসায়ীদের বক্তব্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। প্রতি ট্রাকে পরিবহন খরচ দুই থেকে তিন হাজার টাকা বেড়ে যাওয়ায় চালের দামে এর প্রভাব পড়েছে। পাশাপাশি ধানের মূল্যবৃদ্ধি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোক্তাদের অভিযোগ, পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক, তা যাচাই করা জরুরি। পাইকারি পর্যায়ে চালের দাম কেজিতে গড়ে প্রায় এক টাকা বাড়লেও খুচরা বাজারে দুই থেকে চার টাকা বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। চাল ব্যবসায়ী আদর আলী জানান, উৎপাদন, পরিবহন ও বিপণনের প্রতিটি স্তরে প্রকৃত ব্যয় ও মুনাফার হিসাব স্বচ্ছ না হলে বাজারের অস্থিরতার সুযোগে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা রোধ করা কঠিন।

Ads small one

জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

সংবাদদাতা: রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে জাপা চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে একদল ব্যক্তি উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সিনিয়র সহসভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, আব্দুস সালাম সরদার, সিনিয়র সহসভাপতি ও সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, কোষাধ্যক্ষ আশরাফ আলী এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক।

এ ছাড়া বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ ও সদস্যসচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি ও সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। জাতীয় ছাত্র সমাজের সদর উপজেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান রকি ও সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সদর উপজেলা যুব সংহতির সভাপতি মো. বদরুজ্জামান বদু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বনি এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত ও সাধারণ সম্পাদক তৌফিক বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আশাশুনি, দেবহাটা, তালা ও কেশবপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
আশাশুনি, দেবহাটা, তালা ও কেশবপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পত্রদূত ডেস্ক: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, তালা এবং যশোরের কেশবপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।

আশাশুনি: সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাদিয়া নওশীদ ও দ্বিতীয় স্থান অধিকারী মরিয়ম সিকদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

Oplus_131072

দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি শেষে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


তালা: তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে উপ-শহরে একটি র‌্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিহা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আদ্রিতা সিকদার, মাহজাবিন তাশফিয়া, সানজি দাস ও অংকিতা বিশ্বাস বক্তব্য দেয়।

 

পাটকেলঘাটার সমাজসেবক আনন্দ মোহন সাধুর পরলোকগমন: সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
পাটকেলঘাটার সমাজসেবক আনন্দ মোহন সাধুর পরলোকগমন: সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার টাটা গ্রুপ কেয়ার কোম্পানির স্বত্বাধিকারী কেশব কুমার সাধুর শ্রদ্ধেয় বাবা ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ মোহন সাধু বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। সোমবার সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনন্দ মোহন সাধু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে ৯২ বছর বয়স হলেও তিনি অত্যন্ত সজাগ স্মৃতিশক্তিসম্পন্ন ও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সর্বজনবিদিত ছিলেন। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

সোমবার দুপুর ১২টায় পাটকেলঘাটার কেশব লাল মহাশ্মশানে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর শেষকৃত্যানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে আনন্দ মোহন সাধুর প্রয়াণে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পাটকেলঘাটা বাজারে মাইকিং করা হয়।

তাঁর প্রয়াণে তালা উপজেলা ক্লাব, পাটকেলঘাটা বাজার বণিক সমিতি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, তালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রব্বানী, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, আব্দুল রকিব সরদার, চিকিৎসক মামুনুর রহমান, মোহাম্মদ মুজিবর সরদার, আইনজীবী হুমায়ুনসহ স্থানীয় ইউনিয়ন, থানা ও জেলাসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ মানুষ।