মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বিদ্যালয়ের ৮ শতক জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাইলেন প্রধান শিক্ষক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
বিদ্যালয়ের ৮ শতক জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাইলেন প্রধান শিক্ষক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬২নং কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত ৮ শতক জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ওই জমিতে ভবন ও দোকান নির্মাণের কারণে বিদ্যালয়ের মূল ভবনে প্রবেশের একমাত্র পথও বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ পরিস্থিতিতে দখল হওয়া জমি উদ্ধার এবং বিদ্যালয়ের প্রবেশপথ উন্মুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোববার (৫ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এসব অভিযোগ করেন।

 

আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়টির মোট রেকর্ডভুক্ত জমির পরিমাণ ৩৫ শতক। এর মধ্যে স্থানীয় একটি ভূমিগ্রাসী চক্র ৮ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছে। একই সঙ্গে দখল করা জমির ৫ শতকের কাগজপত্র তৈরি করে বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৩৮৭/২২) দায়ের করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়ে ২০৬ জন শিক্ষার্থী এবং ৯ জন শিক্ষক রয়েছেন। অভিযোগ অনুযায়ী, দখল হওয়া জমিতে ভবন ও দোকান নির্মাণের ফলে বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি দৈনিক সমাবেশ, খেলাধুলা এবং স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেন।

 

পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম তাঁর আবেদনে বিদ্যালয়ের দখল হওয়া ৮ শতক জমি উদ্ধার, অবরুদ্ধ প্রবেশপথ দ্রুত উন্মুক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

 

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: কপোতাক্ষের মাটি লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: কপোতাক্ষের মাটি লুট

জাতীয় স্বার্থ ও পরিবেশগত সুরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে পাটকেলঘাটার কাটাখালি অঞ্চলে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি ও পাচারের যে খবর সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নদী খননের মূল উদ্দেশ্য যেখানে জলাবদ্ধতা নিরসন ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা, সেখানে একটি প্রভাবশালী সিন্ডিকেটের পকেট ভারী করতে এই প্রকল্প এখন স্থানীয়দের জন্য উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে। দিন-রাত ট্রাক ও ট্রলিযোগে মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে কপোতাক্ষ তীরের গ্রামগুলোতে আসন্ন বর্ষায় ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে।

নিয়ম অনুযায়ী, খননকৃত মাটি নদী তীরবর্তী বেড়িবাঁধ শক্তিশালী করতে বা সরকারি নির্দেশনানুযায়ী নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রশাসনের নাকের ডগায় বসেই সেই মাটি চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটা, বাড়ি ও বেসরকারি জমি ভরাটের কাজে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট এই পুরো অবৈধ বাণিজ্যের নেপথ্যে রয়েছে। জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি ও বাণিজ্যিক স্বার্থকে এভাবে অগ্রাধিকার দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কপোতাক্ষ তীরের বাসিন্দাদের এই ক্ষোভ ও আশঙ্কা সম্পূর্ণ যৌক্তিক।

নদী অববাহিকার মানুষের জীবন-জীবিকা এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকে। তার ওপর ভরা বর্ষা মৌসুমে যখন নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে, ঠিক সেই মুহূর্তে বেড়িবাঁধ বা নদীর তীর থেকে এভাবে মাটি সরানো চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এর ফলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে; তলিয়ে যেতে পারে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের।

আমাদের বক্তব্য স্পষ্টÑ কেবল মুখের আশ্বাস বা তদন্তের আনুষ্ঠানিকতায় সাধারণ মানুষের এই গভীর উৎকণ্ঠা দূর হবে না। তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে মাঠপর্যায়ে এর দৃশ্যমান ও কঠোর প্রতিফলন দেখতে চায় কপোতাক্ষপাড়ের মানুষ।

আমরা মনে করি, অবিলম্বে এই মাটি পাচার চক্রের অবৈধ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। কপোতাক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠা এই লুটেরা সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সাথে, বর্ষার তীব্রতা বাড়ার আগেই ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারে জরুরি পদক্ষেপ নিতে হবে। কপোতাক্ষ তীরবর্তী হাজার হাজার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে প্রশাসন অতি দ্রুত কঠোর ও আপসহীন ভূমিকা পালন করবেÑএটাই আমাদের প্রত্যাশা।

এক গোল শোধ করল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
এক গোল শোধ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ১ : ২ মিসর
আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করলেন ক্রিস্টিয়ান রোমেরো।

মিসরের গোলের পর পেনাল্টি মিস মেসির

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
মিসরের গোলের পর পেনাল্টি মিস মেসির

শেষ ষোলোর লড়াইয়ে শুরুতেই গোল হজম করে চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে গেলে মিসর।

কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। শর্ট কর্নার থেকে বল পেয়ে শেষ পর্যন্ত বক্সে ক্রস তোলেন আতিয়া। নিখুঁত সময়ে লাফিয়ে শক্তিশালী হেডে বল জড়িয়ে দেন ইব্রাহিম। তার পর ২১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় আর্জেন্টিনা। পেনাল্টি পেলেও স্পট কিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন মেসি। তার শট রুখে দেন মিসরীয় গোলকিপার শোবাইর।।

এনসো ফার্নান্দেসের দারুণ পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। তখনই তাকে তাকে ফাউল করে বসেন মিসরের ডিফেন্ডার হাসান। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।