মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে শহরের লেক ভিউ কফি অ্যান্ড রিসোর্ট সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক পৌর কমিশনার শেখ শফিক উদ দৌলা সাগর, উপদেষ্টা ফারহা দীবা খান সাথী, সিনিয়র সহসভাপতি অলোক কুমার তরফদার, মো. আবদুস সেলিম, মো. আনিছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) আবু সাঈদ, সহসাধারণ সম্পাদক মো. আবু তালেব, সহযুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবদুল জলিল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, মহিলাবিষয়ক সম্পাদক লায়লা আফরোজা এবং সহআইন সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও এলাকাবাসী।
সভায় মধুবাগ আবাসিক এলাকার প্রবেশদ্বারে নতুন সাইনবোর্ড স্থাপন, খুলনা রোড মোড় থেকে আনারুল প্রফেসরের বাড়ি পর্যন্ত এবং শওকতের বাড়ি থেকে ঢাকায় আহম্মদের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার, ড্রেন সংস্কারসহ এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। সভা শেষে নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।



