মহান মে দিবসে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



