মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে, সাহায্যের আকুতি
সংবাদদাতা: জন্মের পর থেকেই মাথায় পানি জমার সমস্যায় ভুগছে ১১ মাস বয়সী শিশু ইব্রাহিম হোসেন। শিশুটিকে সুস্থ করে তুলতে জন্মের পর থেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তার বাবা-মা। নিজেদের শেষ সম্বলটুকুও ব্যয় করেছেন সন্তানের চিকিৎসায়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইব্রাহিম হোসেন সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুর দক্ষিণপাড়া ১. সাতক্ষীরায় মাথায় পানি জমা বিরল রোগে আক্রান্ত শিশু, অস্ত্রোপচারে স্বজনদের আকুতি
সাতক্ষীরার আজমির হোসেন ও মোছা. সানজিদা দম্পতির শিশুসন্তান ইব্রাহিম জন্মগতভাবে জটিল রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই তার মাথায় পানি জমার মতো সমস্যা দেখা দেয় এবং মাথার আকৃতি অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। অসুস্থতার কারণে শিশুটি অধিকাংশ সময় কান্নাকাটি করে এবং ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারে না।
পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে সেই চিকিৎসার বিপুল অর্থ জোগাড় করা দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
শিশুটির বাবা আজমির হোসেন বলেন, সন্তানের চিকিৎসায় সাধ্যমতো চেষ্টা করে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। এখন পরবর্তী চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সন্তানকে সুস্থ জীবনে ফেরাতে তাঁরা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
শিশু ইব্রাহিমের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু। এ বিষয়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম বলেন, ইব্রাহিম জন্মগত রোগে ভুগছে এবং তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে অস্ত্রোপচার জরুরি। সবার যৌথ সহযোগিতায় শিশুটি সুস্থ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সহযোগিতা পাঠাতে স্বজনেরা বিকাশ ও নগদ নম্বর: ০১৫৯৫-৬৮৬১৯১ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।









