বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওয়াজিদ ভারতের মুম্বাইয়ের থানে শহরের আমিন আহম্মেদ আনসারীর ছেলে।

 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ দল যশোর-নড়াইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে স্বর্ণের পেস্ট ছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান। পরবর্তীতে দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

 

Ads small one

সাতক্ষীরা সদরে গবাদিপশু পালন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে গবাদিপশু পালন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: যুব সমাজকে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা সদর এর উদ্যোগে আয়োজিত গবাদিপশু পালন বিষয়ক ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রান্তিক যুব সংঘের মোট ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন, যারা বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সুগম করার সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হকএবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
সাতদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, টিকাদান পদ্ধতি এবং পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে নিজস্ব খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হতে পারবেন। এতে করে তাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন হতে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়। গত ১৫ এপ্রিল হতে ৫৮দিন সমুদ্রে যান্ত্রিক নৌযান ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ, এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা হতে বিতরত থাকা জেলেদের মাঝে সরকার খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দিয়েছে।

সদর ইউনিয়নের ৩১২জন কার্ডধারী জেলেদের মাঝে ১৫টন ৬২০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার কবিরুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি খায়রুল আহসান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডধারী জেলেরা সুষ্ঠুভাবে চাল বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
কলারোয়ায় ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বুধবার সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে আয়োজিত মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশিত রায় চৌধুরী, প্রদীপ পাল(ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, রঞ্জিত, সুকুমার ঘোষ, অমিত চৌধুরী প্রমুখ।