রেজাউল সভাপতি সজিবুদ্দৌলা সম্পাদক ও অজয় কোষাধ্যক্ষ নির্বাচিত
তালায় শিক্ষক সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৯৩ শতাংশ
নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ১৬ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটার কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত ছিল তালা কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয প্রাঙ্গন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয।
নির্বাচনে সভাপতি পদে রেজাউল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জগদীশ কুমার পেয়েছেন ৩৫০ ভোাট। সাধারণ সম্পাদক পদে সজিবুদ্দৌলা ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন ২৮৬ ভোট পেযেছেন। কোষাধ্যক্ষ পদে অজয় কুমার ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ফিরোজ কবির ৩১৭ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে উপজেলার প্রায় ৮০১ জন শিক্ষকের মধ্যে ৭৪৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রযোগ করেন। ভোটার উপস্থিতির হার ৯৩ দশমিক ৩৮ শতাংশ। তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।









