শেয়াল ঢুকেছে খোঁয়াড়ে
আমিন আজাদ
খোঁয়াড়ের মাঝে শেয়াল পড়েছে ঢুকে
সতর্ক হও, দাঁড়াতেই হবে রুখে।
এ শেয়াল চলে রিমোট কন্ট্রোলে
রিমোট চালায় কারা?
ভিনদেশী প্রেত যারা।
একতাবদ্ধ সম্প্রীতি নিয়ে
করে যায় পাঁয়তারা।
শেয়ালের হয়ে খাটাস ছড়ায়
মিথ্যা প- বোল,
শান্ত খোঁয়াড়ে ব্যস্ত শেয়াল
বাধাতে গন্ডগোল।
দেয়ালে এখন শেয়াল পড়েছে ঢুকে
সময় এখন ডেকে যায় সম্মুখে।

