মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে এআই কর্মী অনিমেষ পরমান্যকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
শ্যামনগরে এআই কর্মী অনিমেষ পরমান্যকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০)নামে এক এআই (কৃত্রিম প্রজনন কর্মী) কর্মীকে জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুস্কৃতিকারীরা। শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবতীতে সন্ধ্যায় সাতটায় তার স্ত্রী’র মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়। অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। এঘটনায় অনিমেষ পরমান্যের ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

প্রিয়নাথ পরমান্যের ভাষ্য শনিবার সকাল ১০টার দিকে তার দাদা রোগী দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। পরবর্তীতে দীর্ঘক্ষণ পরিবারের সাথে যোগাযোগ না করায় তারা অনিশেশের মোবাইলে কল দিয়ে তা বন্ধ পান। একপর্যায়ে স্বজনরা উদ্বীগ্ন হয়ে খোঁজ খবর নিতে শুরু করলে সন্ধ্যা সাতটার দিকে অনিমেষের ফোন দিয়ে অপরিচিত এক ব্যক্তি তাকে জিম্মি করার বিষয়টি নিশ্চিত করে। এসময় তারা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে বিষয়টি গোপন রাখার ব্যাপারে তাদের সতর্ক করে। পরবর্তীতে রাত ১০টার দিকে শ্যামনগর থানায় যেয়ে সাধারণ ডায়েরী করার পর পুলিশ রাতেই উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়েও অনিমেষকে উদ্ধার করতে পারেনি।

এদিকে অনিমেষের ভাইপো সুব্রত পরমান্য জানান, রোববার তার কাকা অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মুলমান্যের উক্ত দলিলের খসড়া চুড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার(অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে বলে দাবি কার।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ^াস জানান অনিমেষ পরমান্য কৈখালী ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে দায়িত্বরত। তার নিখোঁজ হওয়াসহ পরবতী নানা ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার রাতেই থানায় যেয়ে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে খলিল হোসেনে ভাষ্য তারা তিনজন মিলে সাড়ে ২২ লাখ টাকায় একটি জমি কিনতে চেয়েছিলেন। স্থানীয় দালাল আমানত গাজীকে সাথে নিয়ে অনিমেষের শনিবার দুপুরের আগে শ্যামনগর যাওয়ার কথা ছিল। কিন্তু ডাকাতরা তাকে অপহরণ করার কারনে রোববার জমি রেজিস্ট্রি হচ্ছে না। তবে অনিমেষ অপহরণের সাথে নিজের কোন সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান অনিমেষের পরিবারের নিকট আসা ফোন কলের লোকেশনসহ নির্ধারণের পর আশপাশের এলাকায় শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান মিলেছে-জানিয়ে তিনি আরও বলেন পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। সাম্ভব্য সবগুলো সম্ভাবনাকে মাথায় রেখে অনিমেষের নিখোঁজ ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

Ads small one

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যায়। বিষয়টি গত শুক্রবার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের পরামর্শে আনসার সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন ও ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের দলনেতা আলী হোসেন প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত ও পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত থেকে সাধুবাদ জানান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। আনসার-ভিডিপির এই স্বেচ্ছাশ্রম ও সামাজিক কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী জানান, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে তাঁর দল ও সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হৃদয় ম-লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. আতিকুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, বোর্ড সদস্য ও সাধারণ সদস্যরা।
সভার শুরুতে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের সামাজিক ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় জনজীবন, কৃষি, শিক্ষা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে শিগগিরই একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জলাবদ্ধতা নিরসনের দাবির পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।