রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় আন্তধর্মীয় সম্প্রীতি সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তধর্মীয় সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার বিকেলে সংস্থাটির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি উল্লেখ করেন, একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, সব ধর্মের মূল শিক্ষাই হলো মানবকল্যাণ, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ধর্মীয় নীতি ও দেশের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক হবে; যা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।

Ads small one

আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট সন্ধ্যায় আলিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু। সভা পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান পল্টু।
সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিসমূহ সফল করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বুড়িগোয়ালিনী ও কৈখালী ইউনিয়নের প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শাহানা হামীদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, শিক্ষক-সাংবাদিক রণজিৎ বর্মণ, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আলী আশরাফ, অ্যাডভোকেট মুনসুর আলী, কৈখালী ইউনিয়নের আ. রশিদ, নাছিমা খাতুন, লাকী আক্তার, তুলসী রানী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান। সহযোগিতায় ছিলেন সংস্থার পক্ষে সাদ্দাম হোসেন, নয়ন হরি ও রিপন।

তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

তরুণীদের শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে ‘ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। সভার প্রতিপাদ্য ছিল “সমৃদ্ধির পথ: শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য তরুণীদের ক্ষমতায়ন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউর রাহমান সিদ্দিকী, আফজাল হোসেন, ইউনুস আলী, ইউপি সদস্য সাজু পারভীন, আশারআলো সংস্থার প্রতিনিধি সতীকা সরকার, ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, ইমপ্লিমেন্ট সাপোর্ট অফিসার আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আফসানা পারভীন সোনিয়া, স্পিরিট কল প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল মাহমুদসহ আরও অনেকে।
সভায় স্থানীয় সরকার প্রতিনিধিরা তরুণীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রকল্পটি সাতক্ষীরার দেবহাটাসহ তিনটি উপজেলায় বাস্তবায়ন করা হবে। যেখানে প্রান্তিক ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরা জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবেন। এর মাধ্যমে এসব নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আগ্রহী নারীরা সরাসরি আবেদনের মাধ্যমে এ প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবেন। প্রেসবিজ্ঞপ্তি