সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জরুরি যৌথ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. তোছাদ্দেক হোসেন খোকা। এতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক-সহ আমেলা এবং সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়তুল মাল কার্যক্রম জোরদার ও অর্থ সংগ্রহের বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে বায়তুল মালকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে মো. তোছাদ্দেক হোসেন খোকা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান-এর নির্দেশনা অনুযায়ী বায়তুল মাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বৈঠকে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন ও জাতীয় শিক্ষক ফোরাম-সহ সংশ্লিষ্ট কমিটির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি












